সোমবার , ১৪ জুলাই ২০২৫ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

সালমানের হাত ধরে বলিউডে, এরপর প্রেম যা বললেন এলি

প্রতিবেদক
editor
জুলাই ১৪, ২০২৫ ১২:৩৫ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : দীর্ঘদিন ধরে সালমান খানের প্রেমের সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন ও আলোচনা চলে এসেছে বলিউডে। কালের বিবর্তনে বহু তারকাদের সঙ্গে নাম তার নাম জড়িয়েছে। যার মধ্যে ক্যাটরিনা কাইফ, কারিনা কাপুর, ঐশ্বরিয়া রাই বচ্চন, সংগীতা বিজলানি বিশেষভাবে উল্লেখযোগ্য।

তবে আরও একজনের নামও ছিল সেই তালিকায়। তিনি বিগবস খ্যাত তারকা ও অভিনেত্রী এলি আব্রাম। সম্প্রতি এই তারকা ইউটিউবার আশিষ চঞ্চলানির সঙ্গে নতুন প্রেমের ঘোষণা দেওয়ায় তাকে নিয়ে শুরু হয়েছে আলোচনা। সেখান থেকেই উঠেছে এলির অতীত।

একটা সময় বলিউডে শোনা যেত, সালমান খানের সঙ্গে বেশ ঘনিষ্ঠ ছিলেন এলি। ২০১৩ সালে ‘বিগ বস সিজন ৭’-এ প্রতিযোগী হিসেবে আসার পর থেকেই এই সুইডিশ-গ্রিক সুন্দরী নজর কাড়েন দর্শকদের। আর শো-টির হোস্ট ছিলেন স্বয়ং সালমান খান। সে সময় থেকেই তাদের মধ্যের রসায়ন নিয়ে শুরু হয় আলোচনা।

এদিকে, শো শেষ হওয়ার পরেও সালমানের বেশ কিছু ব্যক্তিগত অনুষ্ঠানে এলিকে দেখা যায়। তখন থেকেই বলিপাড়ায় গুজব ছড়ায়— সালমানের হাত ধএই নাকি এলির বলিউডে আগমন।

তবে এইসব কানাঘুষো প্রসঙ্গে এলির জবাব ছিল ঠান্ডা মাথায়। বলেছেন, ‘আমি এসব নিয়ে মাথা ঘামাই না। ওসব রটনায় আমার হাসি পায়। আমি কোনোদিন এসব গুজবে প্রতিক্রিয়া দেইনি।’

এমনকী সালমানের সঙ্গে সম্পর্কের ভিত্তিতে কাজ পাওয়ার জল্পনাও তিনি কড়া ভাষায় উড়িয়ে দেন। বলেন, ‘এটা একটা জঘন্য মিথ্যে কথা। আমার একমাত্র গডফাদার আমার বাবা। আমার বাবা-মা ছাড়া আর কেউ আমাকে কোনো কাজ পাইয়ে দেয়নি।’

তবে সালমানকে নিয়ে তার একটা কৃতজ্ঞতা ছিল সবসময়। বলেন, ‘শো-তে উনি আমার প্রচুর খেয়াল রেখেছেন, তারপরেও ওর মনোযোগ পেয়েছি। এমনও হয়েছে, আমি কোনো সিদ্ধান্তে আটকে গেছি, তখন তর কাছেই পরামর্শ চাইতে গেছি।’

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

দুর্নীতির দায়ে পশ্চিমবঙ্গে ২৬ হাজার শিক্ষকের নিয়োগ বাতিল

বৃষ্টি কবে কমবে জানালো আবহাওয়া অধিদপ্তর

আমিরাতে ক্ষমা পাওয়া ১৪ জন দেশে ফিরলেন

সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে প্রার্থী, রুমিন-নীরবসহ বহিষ্কার ৮

বিকেলে ঢাকেশ্বরী মন্দিরে পূজা পরিদর্শনে যাচ্ছেন ড. ইউনূস

প্রথমবার পাকিস্তানের মাটিতে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ

সাবেক রাষ্ট্রপতি হামিদের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে আ’লীগ নেতা লিটনের চাচাতো ভাইয়ের বাড়িতে সেনা ও পুলিশের যৌথ অভিযান, বিপুল অস্ত্র উদ্ধার

রাবি মেডিকেল সেন্টারে ইবনে সিনা ট্রাস্টের উদ্যোগে বসার চেয়ার প্রদান

শুধু মত প্রকাশের জন্য কোনো সাংবাদিক হয়রানির শিকার হচ্ছে না : প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব