শনিবার , ২৭ এপ্রিল ২০২৪ | ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

বাংলাদেশিদের জন্য সহজ হচ্ছে ব্রাজিলের ভিসা

প্রতিবেদক
editor
এপ্রিল ২৭, ২০২৪ ১১:১৯ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক :

বাংলাদেশি নাগরিকদের জন্য ধীরে ধীরে সহজ হয়ে আসছে ব্রাজিলের ভিসা। ঢাকার ব্রাজিল দূতাবাস থেকে দেশটির ভিসা এখন সহজেই মিলবে।

সে লক্ষ্যে একটি ভিসা সেন্টার খোলার উদ্যোগও নিয়েছে দেশটি।

বাংলাদেশের নাগরিকদের ব্রাজিলের ভিসা নেওয়ার জন্য এক সময় দিল্লির ব্রাজিল দূতাবাসে যেতে হত। তখন বাংলাদেশে ব্রাজিলের কোনো দূতাবাস ছিল না। ঢাকায় ব্রাজিলের দূতাবাস খোলা হয় ২০১০ সালে। এরপর ২০১২ সাল থেকে ঢাকার ব্রাজিলের দূতাবাস বাংলাদেশিদের ভিসা দেওয়া শুরু করে। এরপর থেকে ধীরে ধীরে বাড়তে থাকে ভিসা ইস্যুর সংখ্যা।

ভিসার চাহিদা বাড়ছে
ব্রাজিলে বাংলাদেশি প্রবাসীদের সংখ্যাও বাড়ছে। বাংলাদেশি নাগরিকদের ব্রাজিলের ভিসার জন্য চাহিদা বাড়ছে। প্রতি মাসে ঢাকার ব্রাজিলের দূতাবাসে ২৫০-৩০০ ভিসার আবেদন জমা পড়ে। তবে ব্রাজিলের দূতাবাস প্রতি মাসে ১০০টির মতো ভিসা দিতে পারে। জনবল সংকটের কারণে এর বেশি ভিসা দেওয়া সম্ভব হয়ে ওঠে না।

ভিসা সেন্টার খোলার উদ্যোগ
ভিসা চাহিদা মেটাতে ঢাকার ব্রাজিল দূতাবাস একটি ভিসা সেন্টার খোলার উদ্যোগ নিয়েছে। ভিসা সেন্টার খোলা হলে ভিসার চাহিদা দ্রুত মেটানো সম্ভব হবে বলে আশা করছে দূতাবাস। তবে কবে নাগাদ এ ভিসা সেন্টার খোলা হবে সেটা এখনো চূড়ান্ত নয়। ভিসা সেন্টার খোলার জন্য ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতা চেয়েছে দূতাবাস।

ভিসা খরচ কত
বাংলাদেশি নাগরিকদের জন্য ব্রাজিলের ভিসার ফি ৯ হাজার ৬০০ টাকা। প্রয়োজনীয় কাগজপত্রসহ ভিসা আবেদন জমা দেওয়ার পর ব্রাজিলের ভিসা পেতে প্রায় ২০ দিন সময় লাগে।

ভিসা ছাড়াই ব্রাজিলে যেতে পারবেন যারা
বাংলাদেশের অফিসিয়াল ও কূটনৈতিক পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই ব্রাজিলে যেতে পারবেন। ২০২২ সালের জুলাই মাসে তৎকালীন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ব্রাজিল সফর করেন। সে সময় দুদেশের মধ্যে এ নিয়ে একটি চুক্তি সই হয়।

ভিসা নিয়ে যা বললেন রাষ্ট্রদূত
ঢাকায় নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেস বলেছেন, বাংলাদেশিদের ব্রাজিলের ভিসা আমরা খুব সহজে ও দ্রুত সময়ে দিতে চাই। ব্রাজিল ভ্রমণে বাংলাদেশিদের সংখ্যা বাড়ছে। যে-সব বাংলাদেশি ব্রাজিলে রয়েছেন, তারা তাদের পরিবারকেও সেখানে নিয়ে যেতে চান। সে কারণে ভিসার চাহিদা প্রতিনিয়ত বাড়ছে। সেজন্য ঢাকায় একটি ভিসা সেন্টার খোলার উদ্যোগ নিয়েছি। আগামী কয়েক মাসের মধ্যেই আমরা একটি ভিসা সেন্টার খুলতে পারবো বলে আশা করছি।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

ব্যাচেলর পয়েন্টে ফিরছে ইভা

কীভাবে তাজউদ্দীন আহমদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল হয় : সারজিস

আওয়ামী লীগের পুনর্বাসন হলে দেশে মানুষ বাস করতে পারবে না: রিজভী

সীমান্তের এক ইঞ্চি জমি নিয়েও আপস করবে না ভারত : মোদি

রাবি ভর্তি পরীক্ষা; শিক্ষার্থীদের পছন্দের কেন্দ্রেই দিতে পারবে পরীক্ষা

শিক্ষা-প্রযুক্তিতে পার্বত্য অঞ্চলকে এগিয়ে নিতে হবে: প্রধান উপদেষ্টা

রাজশাহীর কাটাখালীতে গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড, কোটি টাকার ক্ষতি

চট্টগ্রামের সঙ্গে আমার পরিবারের আত্মার ও আবেগের সম্পর্ক : তারেক রহমান

দেড় যুগ পর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তারেক রহমান

রংপুরে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড