শনিবার , ১২ জুলাই ২০২৫ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শুল্ক আলোচনা অব্যাহত থাকবে

প্রতিবেদক
editor
জুলাই ১২, ২০২৫ ১:৫১ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : দ্বিতীয় দফার বাণিজ্য আলোচনার তৃতীয় ও শেষ দিনে আরও কিছু বিষয়ে একমত হয়েছে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র। তবে কয়েকটি বিষয় এখনও অমীমাংসিত রয়ে গেছে। শনিবার (১২ জুলাই) প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুই পক্ষই এই সিদ্ধান্তে পৌঁছেছে যে, নিজেদের মধ‍্যে আন্তঃমন্ত্রণালয় আলোচনা চালু থাকবে। তারপর আবার দুই দেশের প্রতিনিধিরা আলোচনায় বসবেন।

সেই আলোচনা ভার্চ্যুয়ালি এবং সামনাসামনি দুই প্রক্রিয়াতেই হতে পারে। খুব দ্রুতই সেই সময়-তারিখ নির্ধারিত হবে বলে ধারণা করা হচ্ছে। বাণিজ‍্য উপদেষ্টা, সচিব ও অতিরিক্ত সচিব আজ (১২ জুলাই) দেশে ফিরবেন। প্রয়োজন হলে তারা আবার যাবেন।

তিন দিনের আলোচনার পরিপ্রেক্ষিতে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন ও নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান আশাবাদী যে, নির্ধারিত সময়ের মধ‍্যে একটি ইতিবাচক অবস্থানে পৌঁছানো যাবে।

বাংলাদেশ পক্ষের নেতৃত্ব দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী জনাব ফয়েজ তৈয়ব ঢাকা থেকে ভার্চ্যুয়ালি অংশগ্রহণ করেন। ভার্চ্যুয়ালি আরও উপস্থিত ছিলেন সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা ও বিশেষজ্ঞরা। তিনদিনের এই আলোচনার পুরো বিষয়টি সমন্বয় করেছে ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

বায়োটেকনোলজি নির্ভর ভবিষ্যতের পথে বাংলাদেশ : শিক্ষা

সোনালি শাড়িতে মোহময়ী অপু

শিশুদের প্রযুক্তি, খেলাধুলা ও উদ্যোক্তা প্রতিযোগিতায় আনতে হবে: প্রধান উপদেষ্টা

নিষিদ্ধ সংগঠন কীভাবে মিছিল করে তা সরকারকে গুরুত্ব দিয়ে দেখতে হবে : রিজভী

ইন্টারন্যাশনাল কনফারেন্সে যোগ দিতে নেপালের পথে বাংলাদেশী দুই সাংবাদিক

একদিনে দু’বার অলআউট হয়ে হোয়াইটওয়াশ বাংলাদেশ

অডিশন ছাড়া নিতে পারেন বলেছিলাম: তাসনুভা তিশা

গর্ভাবস্থায় যে ৫ ভুল করা যাবে না

গর্ভাবস্থায় যে ৫ ভুল করা যাবে না

জেলা-উপজেলার চিকিৎসক-ব্যবসায়ীদের কাছ থেকে কর আদায়ে কঠোর নির্দেশনা : অর্থ উপদেষ্টা

সবার সম্মিলিত প্রচেষ্টায় রাজশাহীর উন্নয়ন করা হবে: ভূমিমন্ত্রী মিনু