সোমবার , ৭ জুলাই ২০২৫ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

মুলডারের ২৬৪, প্রথম দিনেই রানপাহাড়ে আফ্রিকা

প্রতিবেদক
editor
জুলাই ৭, ২০২৫ ১২:১০ পূর্বাহ্ণ

স্পোর্টস ডেস্ক : বুলাওয়েতে সিরিজের দ্বিতীয় টেস্টে টস জিতে দক্ষিণ আফ্রিকাকে ব্যাটিংয়ে পাঠিয়ে কি বিপদেই না পড়লো জিম্বাবুয়ে! প্রথম দিনই ৪ উইকেটে ৪৬৫ রানের পাহাড় গড়েছে প্রোটিয়ারা।

টস জিতে বোলিং নিয়ে শুরুটা অবশ্য ভালোই করেছিল জিম্বাবুয়ে। ২৪ রানের মধ্যে তারা হারিয়ে বসে দুই ওপেনার টনি ডি জর্জি (১০) আর লেসেগো সেনকওয়ানেকে (০)।

তবে তৃতীয় উইকেটে জিম্বাবুয়ের ঘাম ঝরিয়ে ছাড়েন উইয়ান মুলডার আর ডেভিড বেলিংহ্যাম। ১৮৪ রান যোগ করেন তারা। বেলিংহ্যাম ৮২ করে ফিরলে ভাঙে এই জুটি।

এরপর লুয়ান ডি প্রিটোরিয়াসকে নিয়ে ২১৭ রানের আরেকটি বড় জুটি গড়েন মুলডার। প্রিটোরিয়াস ৭৮ করে আউট হন। কিন্তু মুলডারকে আটকাতে পারেননি জিম্বাবুয়ের কোনো বোলার।

২৫৯ বলে অপরাজিত ২৬৪ রানের ইনিংস খেলেছেন এই ব্যাটার। এখন পর্যন্ত ৩৪ বাউন্ডারির সঙ্গে ৩টি ছক্কা হাঁকিয়েছেন মুলডার। এটিই তার ক্যারিয়ারের প্রথম ডাবল এবং ক্যারিয়ারসেরা ইনিংস এখন পর্যন্ত।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

স্ত্রী-মেয়েসহ বেনজীরের বিও হিসাব অবরুদ্ধ

কার স্মৃতিতে ডুব দিলেন মিমি চক্রবর্তী?

বর্ষায় নারীদের মধ্যে বাড়ে ইউরিন ইনফেকশন, প্রতিরোধে করণীয়

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জয়ী বাংলাদেশ দলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

প্রবীণদের আত্মনির্ভরশীল করতে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা

রাসিকের প্রশাসকের দায়িত্ব নিলেন ড. মুহাম্মদ হুমায়ূন কবীর

২৪ ঘন্টায় আরও ১১৫২ জনের ডেঙ্গু শনাক্ত, মৃত্যু ৫

দেবের নায়িকা হওয়ার কথা ছিল, ফারিণকে পেয়ে নায়ক যা বললেন

দীর্ঘ রাজনৈতিক জীবনের অবসান: অবসর নিলেন ন্যান্সি পেলোসি

রাজশাহীতে ছাত্রীনিবাস থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার