বুধবার , ২ জুলাই ২০২৫ | ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

বাহরাইনের যুববিষয়ক মন্ত্রীর সঙ্গে রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রতিবেদক
editor
জুলাই ২, ২০২৫ ১:২২ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : বাহরাইনের যুববিষয়ক মন্ত্রী রাওয়ান বিন্ত নাজিব তৌফিকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার।

গত ৩০ জুন বাহরাইনের যুব বিষয়ক মন্ত্রীর দপ্তরে হওয়া সাক্ষাৎ নিয়ে মানামার বাংলাদেশ দূতাবাস জানায়, সাক্ষাৎকালে তারা বাংলাদেশ ও বাহরাইনের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার লক্ষ্যে যুব উন্নয়নে দক্ষতা বৃদ্ধি, উদ্যোক্তা বিকাশ এবং সাংস্কৃতিক ও জ্ঞান বিনিময় সংক্রান্ত বিভিন্ন বিষয়ে পারস্পরিক সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।

এ ছাড়া রাষ্ট্রদূতের কূটনৈতিক দায়িত্ব পালনে বাহরাইন সরকারের সর্বাঙ্গীন সহযোগিতার আশ্বাস দেন। সাক্ষাতে যুব বিষয়ক মন্ত্রণালয়ের পরিকল্পনা ও উন্নয়ন উপদেষ্টা দিনা বিন্ত রাশিদ আল খলিফা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - অন্যান্য