বুধবার , ১৮ জুন ২০২৫ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

শিরোপা জেতার পরেও বরখাস্ত কোচ, মুখ খুললেন টটেনহাম মালিক

প্রতিবেদক
editor
জুন ১৮, ২০২৫ ১:১৮ অপরাহ্ণ

স্পোর্টস ডেস্ক : শিরোপা জিতিয়েই আঞ্জে পোস্তেকগ্লু বলেছিলেন, যেকোন সিরিজেই ২য় মৌসুমের তুলনায় ৩য় মৌসুম ভালো হয়। কিন্তু টটেনহামে নিজের তৃতীয় মৌসুমের সুযোগই পেলেন না অস্ট্রেলিয়ার এই কোচ। ১৭ বছর পর টটেনহামকে শিরোপা জিতিয়েছেন বটে, তবে চাকরি টেকানো হয়নি তার।

এরপরেই ব্রেন্টফোর্ডের কোচ থমাস ফ্র্যাংককে উড়িয়ে এনেছে টটেনহাম। তবে পোস্তেকগ্লুকে ছাঁটাই নিয়ে কম আলাপ হয়নি। ইউরোপা লিগ জিতিয়েও ক্লাব থেকে ছাঁটাই করার কারণে মালিক ড্যানিয়েল লেভিকে নিয়ে চলছে সমালোচনা। অবশেষে সেই সমালোচনার জবাবও দিয়েছেন লেভি। বলেছেন, “ইউরোপা লিগ জেতা যথেষ্ট ছিল না, আমরা প্রিমিয়ার লিগ শিরোপা চাই।”

স্পার্সের নিজস্ব গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে লেভি বলেন, “আপনারা প্যারেডে যে আবেগের বিস্ফোরণ দেখেছেন, তা অভাবনীয় ছিল। আমরা একটি ইউরোপীয় ট্রফি জিতেছি। কিন্তু সেটা যথেষ্ট নয়। আমরা কী পাইনি, সেটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমাদের লিগ জিততে হবে। আমরা প্রিমিয়ার লিগ জিততে চাই। আমরা চ্যাম্পিয়নস লিগ জিততে চাই। এক কথায়, আমরা জিততে চাই।”

অ্যাঞ্জ পোস্তেকগ্লুকে নিয়ে লেভির বক্তব্য, “আমি অ্যাঞ্জের প্রতি ভীষণ কৃতজ্ঞ। তাকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্তে আমার কোনো অনুশোচনা নেই। প্রথম মৌসুমে আমরা পঞ্চম হয়েছিলাম এবং দ্বিতীয় মৌসুমে ট্রফি জিতে আমরা দারুণ উচ্ছ্বসিত ছিলাম। কিন্তু আমাদের সব প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করতে হবে এবং আমরা মনে করেছি পরিবর্তনের প্রয়োজন ছিল। আমার সঙ্গে তার সম্পর্ক খুবই ভালো। আমি তাকে বলেছি, সে সবসময় আমাদের ইতিহাসের অংশ হয়ে থাকবে।”

তিনি আরও যোগ করেন, “ও নিজে এবং ওর পরিবার সবসময় আমাদের কাছে ফিরে আসতে স্বাগত। এটা একক কোনো সিদ্ধান্ত ছিল না। এটা আমার একার সিদ্ধান্ত নয়। আমরা সব কিছু একসাথেই করি। আবেগের দিক থেকে এটা কঠিন ছিল, কিন্তু আমরা বিশ্বাস করি ক্লাবের জন্য এটা সঠিক সিদ্ধান্ত ছিল।”

এর আগে ক্লাব আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে, থমাস ফ্রাঙ্ককে টটেনহ্যামের নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ব্রেন্টফোর্ডে প্রায় এক দশক কাটিয়ে আসার পর এই ডেনিশ কোচকে দলে এনেছে ক্লাবটি। ৫১ বছর বয়সী ফ্রাঙ্ক এখন টটেনহামের নতুন কোচ।

নতুন অধ্যায় শুরু করতে চান বলে জানান লেভি। “যখনই একজন নতুন কোচ আসে, তখনই সেটা এক নতুন শুরু হয়। সবসময় নতুন কিছু চিন্তাভাবনা আসে। তবে আমরা চাই গত মৌসুমে ট্রফি জয়ের সাফল্যের উপর ভিত্তি করে এগিয়ে যেতে।”

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

৩ দিনের রিমান্ড মঞ্জুর সাদপন্থী নেতা মুয়াজ বিন নূরের

টপ অর্ডার নিয়ে দুশ্চিন্তা টাইগারদের

নতুন সংবিধান প্রণয়ন হতে অনেক সময় লাগবে : আসিফ নজরুল

১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন করবেন তারেক রহমান

সিরিয়া ও গাজায় চার্চে ইসরায়েলের হামলায় ‘হতবাক’ ট্রাম্প: হোয়াইট হাউস

তারেক রহমানের প্রস্তাবে ড. ইউনূস : প্রস্তুতি সম্পন্ন হলে রোজার আগেই নির্বাচন করা যেতে পারে

এনসিপিকে অন্য প্রতীক দিয়ে এ সপ্তাহেই গণবিজ্ঞপ্তি : ইসি সচিব

রাকসু নির্বাচনে ইশতেহার ঘোষণা করল ছাত্রদল সমর্থিত প্যানেল

মঞ্চে ‘অস্বস্তিকর’ হয়ে উঠল সালমান-তামান্নার নাচ!

কোনো কেন্দ্র দখলের খবর আমাদের কাছে আসেনি : স্বরাষ্ট্র উপদেষ্টা