বৃহস্পতিবার , ৬ মার্চ ২০২৫ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

শ্রম আইন সংস্কারের নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা

প্রতিবেদক
editor
মার্চ ৬, ২০২৫ ২:০৭ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস দেশের লাখো শ্রমিকের জীবনমান উন্নয়নে শ্রম আইনকে আন্তর্জাতিক মানের সাথে সামঞ্জস্যপূর্ণ করার নির্দেশ দিয়েছেন। প্রধান উপদেষ্টা আগামী ১০ থেকে ২০ মার্চ জেনেভায় অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) ৩৫৩তম অধিবেশনের আগে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে এক বৈঠকে এই নির্দেশনা দেন।

বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠক অনুষ্ঠিত হয়। আইএলও অধিবেশনে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা এম. সাখাওয়াত হোসেন। প্রধান উপদেষ্টা সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশে বলেন, ‘আমাদের সবকিছু ইতিবাচকভাবে করতে হবে এবং কাজগুলো সম্পন্ন করতে হবে। এখানে কোন অজুহাত দেয়া চলবে না।’

বাংলাদেশের শ্রম খাতে কর্মীদের বীমা সুবিধা এবং স্বাস্থ্যসেবা নিশ্চিত করার নির্দেশনা দেন তিনি। বৈঠকে প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী অনলাইনে যোগ দেন। তিনি জেনেভায় আইএলও অধিবেশনে বাংলাদেশ প্রতিনিধিদলের হয়ে অংশগ্রহণ করবেন। লুৎফে সিদ্দিকী বলেন, বাংলাদেশ ইতোমধ্যে শ্রম খাতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।

বৈঠকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা এম. সাখাওয়াত হোসেন, সচিব এএইচএম শফিকুজ্জামান, আইন ও বিচার বিভাগের সচিব শেখ আবু তাহের এবং আইএলও বাংলাদেশের আবাসিক প্রতিনিধি তুয়োমো পুশিয়াইনেন উপস্থিত ছিলেন। জেনেভায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি তারেক মো: আরিফুল ইসলাম ভার্চুয়ালি বৈঠকে যোগ দেন।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

কাশ্মিরে হামলার ঘটনা মোদি সরকারের রাজনৈতিক কৌশল: পাকিস্তান

৫ দফা দাবিতে রাজশাহীতে বিভাগীয় সমাবেশের সর্বাত্মক প্রস্তুতি

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক ভালো : স্বরাষ্ট্রমন্ত্রী

নাইজেরিয়ায় নৌ-দুর্ঘটনায় প্রাণহানি ২০ জনের

পদ্মা ব্যারেজ নির্মাণ, ফ্যামিলি কার্ড, সহজ শর্তে কৃষি ঋণ ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি তারেক রহমানের

ড্যানিশ প্রধানমন্ত্রীর ওপর হামলা

পৃথিবীর সুরক্ষায় জিরো কার্বন ভিত্তিক জীবনধারার আহ্বান ড. ইউনূসের

অস্ট্রেলিয়ার এলোমেলো বিশ্বকাপের নেপথ্যে

চিন্ময় দাসের গ্রেফতারকে ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে : জাতিসঙ্ঘে বাংলাদেশ

বাংলাদেশের হয়ে খেলার কারণ জানালেন হামজা