বৃহস্পতিবার , ৩০ মে ২০২৪ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

মেক্সিকোর ইসরায়েলি দূতাবাসে পেট্রোল বোমা নিক্ষেপ

প্রতিবেদক
editor
মে ৩০, ২০২৪ ৭:৫১ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: মেক্সিকোতে ফিলিস্তিনপন্থি বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার সংঘাতের এক পর্যায়ে ইসরায়েলি দূতাবাসে আগুন দেয় বিক্ষোভকারীরা।

গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফায় ইসরায়েলি বাহিনীর সাম্প্রতিক বিমান হামলায় ৪৫ জন ফিলিস্তিনি নিহতের প্রতিবাদে ইসরায়েলি দূতাবাসের সামনে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছিলেন মেক্সিকান ফিলিস্তিনপন্থিরা। তারই অংশ হিসেবে লোমাস ডি শাপুলটেপেকে বুধবার জড়ো হন প্রায় ২০০ ফিলিস্তিনপন্থি আন্দোলনকারী।

বিক্ষোভের খবরে পুলিশ সেখানে আগে থেকেই ব্যারিকেড দিয়ে অবস্থান নেয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা যায়, বিক্ষোভকারীরা সামনে এগিয়ে এসে ব্যারিকেড সরানোর চেষ্টা করছেন। এই সময় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ শুরু হয়।

এক পর্যায়ে দূতাবাস লক্ষ্য করে পাথর ও পেট্রোল বোমা ছুড়ে মারে বিক্ষোভকারীরা। এতে দূতাবাসের সামনের অংশে আগুন জ্বলে উঠে।পুলিশ জানিয়েছে, আগুনে দূতাবাসের দেয়াল ও দেয়ালের ভেতরের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হলেও মূল ভবনের কোনো ক্ষতি হয়নি।

প্রসঙ্গত, জাতিসংঘভিত্তিক আদালত ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে গাজায় ইসরায়েলি বাহিনী গণহত্যা চালাচ্ছে বলে অভিযোগ করে দক্ষিণ আফ্রিকা যে মামলা করেছে, সেই মামলাকে সম্প্রতি সরকারিভাবে সমর্থন জানিয়েছে মেক্সিকো।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

ইরান ‘বড় ভুল’ করেছে, এর মূল্য দেবে : নেতানিয়াহু

আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে কাজ করছে সরকার

জ্বি আমি স্বার্থপর, শাকিবের নায়িকা ইস্যুতে বললেন দীপা

নাইজেরিয়ায় বোকো হারামের হামলা, নিহত ১০০

মুম্বাইয়ে ভারী বৃষ্টিতে বিপর্যস্ত, স্কুল-কলেজ বন্ধ

শান্তিরক্ষা মিশনে নারীর অংশগ্রহণ বাড়ানোর আহ্বান প্রধান উপদেষ্টার

বিক্ষোভে ‘হাজারো হত্যার’ পেছনে যুক্তরাষ্ট্র-ইসরায়েল জড়িত : খামেনি

বাংলাদেশের জনগণের পাশে আছে যুক্তরাষ্ট্র : মিলার

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি ইসলামী যুব আন্দোলনের

ডাকসু’তে পাহাড়ের নেতৃত্বের জয়: ঢাকাস্থ পার্বত্য চট্টগ্রাম সমিতির অভিনন্দন