শনিবার , ১৪ জুন ২০২৫ | ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

ইরানের হামলায় ইসরায়েলে নিহত ২, আহত ৬৩

প্রতিবেদক
editor
জুন ১৪, ২০২৫ ১২:৩০ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এ পর্যন্ত দু’জন নিহত হয়েছেন এবং মোট আহতের সংখ্যা বেড়ে পৌঁছেছে ৬৩ জনে। ইসরায়েলের সরকারি স্বাস্থ্য পরিষেবা সংস্থা মাগেন ডেভিড অ্যাডোম এবং সেখানকার সম্প্রাচার সংবাদমাধ্যম চ্যানেল ১২ নিশ্চিত করেছে এ তথ্য।

এক বিবৃতিতে মাগেন ডেভিড অ্যাডোম জানিয়েছে, শুক্রবার শেষ রাতে মধ্য ইসরায়েলের রিশন লেজিওন এলাকার একটি আবাসিক ভবনে আঘাত হানে ইরানি ক্ষেপণাস্ত্র। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন, আহত হন আরও ২০ জন।

নিহত ব্যক্তির নাম-পরিচয় উদ্ধার করা সম্ভব হয়নি। রিশন লেজিয়নে হামলার কয়েক ঘণ্টা আগে ইরানের নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রে ইসরায়েলের তেল আবিবে নিহত হয়েছিলেন এক নারী।

এদিকে শনিবার এক প্রতিবেদন ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২ জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে আহতের সংখ্যা বেড়ে পৌঁছেছে ৬৩ জনে। তাদের মধ্যে অন্তত ২ জনের অবস্থা আশঙ্কাজনক।

এছাড়া বাণিজ্যিক রাজধানী তেল আবিবের বিভিন্ন এলাকা থেকে এ পর্যন্ত ৪ শতাধিক ফিলিস্তিনিকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে বলেও জানা গেছে।

শুক্রবার ভোরে ইসরায়েলের বিমান হামলার জবাবে সেদিন রাতে তেল আবিবসহ ইসরায়েলের বিভিন্ন শহরে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। অধিকাংশ ক্ষেপণাস্ত্রই অবশ্য এয়ার ডিফেন্স সিস্টেমের মাধ্যমে লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই ধ্বংস করে ফেলেছে ইসরায়েল। তবে কয়েকটিকে ধ্বংস করা সম্ভব হয়নি।

ইসরায়েলি দৈনিক হারেৎজ জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েরের রামাত গান শহরের ৯টি আবাসিক ভবন ধ্বংস হয়েছে।

সূত্র : টাইমস অব ইসরায়েল, আনাদোলু এজেন্সি

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তারেক রহমানের বিবৃতি

রাজশাহীতে মদ্যপ ধরা আট মামলার আসামি আ’লীগের সাবেক কাউন্সিলর

নির্বাচন কমিশনের সামনে বিক্ষোভ এনসিপির

এশিয়া কাপে পাকিস্তানকে হারিয়ে নবম শিরোপা জিতল ভারত

হাদির পরিবারের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ, সর্বোত্তম চিকিৎসার আশ্বাস

নয়াদিল্লিতে মেসি, বিশৃঙ্খলা এড়াতে বিশেষ ব্যবস্থা

রেকর্ড ব্যবধানে স্কটল্যান্ডকে হারাল বাংলাদেশের মেয়েরা

লন্ডনে বিমানবন্দরে তারেক রহমান, সফরসঙ্গী হলেন যারা

অনন্ত-রাধিকার প্রিওয়েডিং: অতিথিদের জন্য ১৫০ গাড়ি, ২০ চার্টার বিমান ও ১২ প্রাইভেট জেট!

শিশুর ভুল চোখে অস্ত্রোপচার: ডা. শাহেদারা গ্রেপ্তার