বৃহস্পতিবার , ১২ জুন ২০২৫ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

আহমেবাদে বিমান দুর্ঘটনায় ‘গভীরভাবে মর্মাহত’ শাহরুখ খান

প্রতিবেদক
editor
জুন ১২, ২০২৫ ৮:১৩ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : ভারতের গুজরাটের আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনায় বিমানে থাকা ২৪২ আরোহীর সবাই নিহত হয়েছেন। এ ঘটনায় সাধারণ মানুষের পাশাপাশি বলিউডে তারকা মহলের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে বলিউড বাদশাহ শাহরুখ খান এক আবেগঘন পোস্ট দিয়েছেন।

বিমান দুর্ঘটনায় গভীরভাবে মর্মাহত হয়েছেন উল্লেখ করে লিখেছেন, ‘আহমেদাবাদে দুর্ঘটনার খবর শুনে গভীরভাবে মর্মাহত। ভুক্তভোগী, তাদের পরিবার এবং সমস্ত ক্ষতিগ্রস্ত মানুষের জন্য আমার প্রার্থনা রইল।’

এদিকে শোক প্রকাশ করে বলিউড অভিনেতা সানি দেওলের ভাষ্য, ‘আহমেদাবাদে বিমান দুর্ঘটনার খবরে আমি বিধ্বস্ত। ধ্বংসস্তূপের নিচে এখনও যাদের শরীরে প্রাণ রয়েছে, তাদের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করছি। প্রশাসনের কাছে আমার অনুরোধ, যত দ্রুত সম্ভব তাদের খুঁজে বের করে যথাযথ চিকিৎসা পরিষেবা দেওয়া হোক। যারা এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ঈশ্বর তাদের পরিবারকে এই কঠিন সময়ে শক্তি দিন।’

শোকাহত আলিয়া ভাটের মন্তব্য, ‘এটা ভয়াবহ! সকল যাত্রী এবং ক্রু মেম্বারদের জন্য আমার হৃদয় কাঁদছে। বিমানের সকল যাত্রী এবং তাদের প্রিয়জনদের জন্য আমার প্রার্থনা রইল।’

প্রসঙ্গত, বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে সেখানকার সর্দার বল্লভভাই প্যাটেল বিমানবন্দর থেকে যুক্তরাজ্যের লন্ডনের উদ্দেশে বিমানটি রওনা দেয়। উড্ডয়নের কয়েক মিনিট পরই এটি বিধ্বস্ত হয়। বিমানে যে ২৪২ আরোহী ছিলেন তাদের মধ্যে ২৩০ জন ছিলেন সাধারণ যাত্রী। আর বাকি ১২ জন ছিলেন ক্রু।

বিমানটিতে করে যুক্তরাজ্যে যাচ্ছিলেন ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, ৭ জন পর্তুগিজ এবং একজন কানাডিয়ান নাগরিক।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

সারা দেশে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতীক বরাদ্দ চলছে

বৃষ্টিতে ফাইনাল ভেসে গেলে কে পাবে আইপিএল শিরোপা?

বাংলাদেশকে ২৬৬ রানের লক্ষ্য ছুঁড়লো আফগান

রাজশাহীতে নারী দিয়ে ফাঁদ পেতে প্রতারণার অভিযোগে গ্রেফতার ১২

আখেরি মোনাজাতকে কেন্দ্র করে বিশেষ নজরদারিতে থাকবে ময়দান: জিএমপি কমিশনার

চিকিৎসকদের প্রতি আইন উপদেষ্টা: আপনারা কি ওষুধ কোম্পানির দালাল?

অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ ও জ্বালানি খাতের মহাপরিকল্পনা ত্রুটিপূর্ণ : সিপিডি

ইয়েমেনে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ভারতীয় নার্সকে ক্ষমার বিপক্ষে নিহতের পরিবার

বিয়ের জন্য কেমন পাত্র খুঁজছেন মোনালিসা

শত্রুর মোকাবিলায় প্রস্তুত পাকিস্তানি সেনাবাহিনী বললেন শেহবাজ