বৃহস্পতিবার , ৬ জুন ২০২৪ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

রাজশাহীতে নারী দিয়ে ফাঁদ পেতে প্রতারণার অভিযোগে গ্রেফতার ১২

প্রতিবেদক
editor
জুন ৬, ২০২৪ ৯:৪০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে ‘নারী’ দিয়ে ফাঁদ পেতে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে চার নারী ও আট ভুয়া সাংবাদিকসহ ১২জনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা নারী দিয়ে ফাঁদ পেতে চার তরুণের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন। ভুক্তভোগী ওই চারজনের পক্ষ থেকে অভিযুক্ত ১২ নারী-পুরুষের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।
গ্রেফতারকৃত ৮ ভুয়া সাংবাদিক হলেন- নগরীর মোল্লাপাড়া এলাকার মো. কাউসার (২৩), ছোটবনগ্রামের মানিক সাধন (৩০), হড়গ্রাম পূর্বপাড়ার মো. রহমত (২২), একই এলাকার কাউসার আলী (২৩), হেতেমখাঁ এলাকার মোহাম্মদ রতন (২০), ফুদকিপাড়া এলাকার মো. শাকিল (২৪), হড়গ্রাম শেখপাড়ার মো. সালাউদ্দিন (৩৬) ও লক্ষ্মীপুর ভাটাপাড়ার আশিক হাসান (২৩)।
এদের মধ্যে পাঁচজন দৈনিক দেশ নামের একটি পত্রিকার সাংবাদিক পরিচয় দিয়েছেন। এছাড়া একজন দৈনিক নববাণী ও দুজন ডিডিপি টিভির সাংবাদিক হিসেবে পরিচয় দিয়েছেন। গ্রেফতার চার নারী হলেন- মোসা. সুমি (২৬), মোসা. শম্পা (২০), প্রিয়াঙ্কা খাতুন (২১) ও পপি (৩৪)।
পুলিশ জানিয়েছে, এই চার নারী শাহমখদুম থানা এলাকায় কৃষি ব্যাংক সংলগ্ন একটি বাড়ি ভাড়া নিয়ে অসামাজিক কার্যকলাপ করতেন। এই চক্রের সদস্য ওই আট ভুয়া সাংবাদিক। ওই নারীরা কৌশলে টার্গেটকৃত লোকজনকে বাসায় নিয়ে তাদের সঙ্গে আপত্তিকর ছবি তুলতেন। তারপর ওই ভুয়া সাংবাদিকেরা হঠাৎ হাজির হয়ে পত্রিকায় ছবি ছাপিয়ে দেওয়ার ভয় দেখিয়ে ভুক্তভোগীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা আদায় করতেন। বুধবার (৫ জুন) সন্ধ্যার পর এমন একটি ঘটনার সময় বাড়ির মালিক বিষয়টি টের পেয়ে যান। পরে তিনি থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে ওই চার ভুক্তভোগীকে উদ্ধার করে। একইসঙ্গে ৮ ভুয়া সাংবাদিক ও ৪ নারীকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।
পুলিশ আরো জানায়, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামিরা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এছাড়া পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীদের পক্ষ থেকে থানায় মামলা করা হয়েছে। পরে আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত