মঙ্গলবার , ১০ জুন ২০২৫ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

বাহরাইনের একাডেমির মহাপরিচালকের সঙ্গে রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রতিবেদক
editor
জুন ১০, ২০২৫ ৭:০৯ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : মোহাম্মদ বিন মুবারক আল খলিফা একাডেমি ফর ডিপ্লোমেটিক স্টাডিজের মহাপরিচালক ড. শাইখা মুনিরা খলিফা আল খলিফার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার।

মানামার বাংলা‌দেশ দূতাবাস জানায়, গত ২ জুন বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার মোহাম্মদ বিন মুবারক আল খলিফা একাডেমি ফর ডিপ্লোমেটিক স্টাডিজ-এর মহাপরিচালক ড. শাইখা মুনিরা খলিফা আল খলিফার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সাক্ষাৎকালে তারা কূটনৈতিক প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন এবং দুই দেশের মধ্যে কূটনৈতিক সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

এ ছাড়া, ভবিষ্যতে যৌথ কর্মশালা ও প্রশিক্ষণ আয়োজনের সম্ভাবনা নিয়েও মতবিনিময় ক‌রেন তারা।

সর্বশেষ - অন্যান্য