মঙ্গলবার , ৩ জুন ২০২৫ | ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

রাজশাহীতে ১৫ জনের নমুনা পরীক্ষায় ৯ জনের করোনা শনাক্ত

প্রতিবেদক
editor
জুন ৩, ২০২৫ ১১:২৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের পিসিআর ল্যাবে ১৫ জনের নমুনা পরীক্ষায় ৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে করোনা শনাক্তের হার ৬০ শতাংশ। আক্রান্তদের অধিকাংশই চিকিৎসক। এদিকে রাজশাহীতে প্রাণঘাতী এই ভাইরাস নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

সংশ্লিষ্টরা জানান, আক্রান্ত ব্যক্তিরা কয়েক দিন ধরে হালকা জ্বর, সর্দি ও কাশিতে ভুগছিলেন। সোমবার (২ জুন) দুপুরে রাজশাহী মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়। এতে নয়জনের নমুনায় করোনা শনাক্ত হয়।
রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. খন্দকার মো. ফয়সল আলম গণমাধ্যমকে জানান, কয়েক দিন ধরেই নমুনা পরীক্ষায় করোনা শনাক্তের হার বেড়েছে।

সোমবার ১৫ জনের নমুনা পরীক্ষা করা হয়, তাদের মধ্যে ৯ জন পজিটিভ শনাক্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে সম্ভবত সাতজন চিকিৎসক। সবাই হালকা উপসর্গে ভুগছেন, কিন্তু শরীর দুর্বল হয়ে পড়ছে এবং সুস্থ হতে কিছুটা সময় লাগছে। মাইক্রোবায়োলজি বিভাগের শিক্ষকেরাই পরীক্ষাগুলো করছেন।

অধ্যক্ষ আরো বলেন, আক্রান্ত ব্যক্তিরা হাসপাতালে ভর্তি না হওয়ায় বিষয়টি তেমন গুরুত্ব পাচ্ছে না। তবে করোনা এখনো ঝুঁকিপূর্ণ, বিশেষ করে বয়স্ক এবং ডায়াবেটিসসহ জটিল রোগে আক্রান্ত ব্যক্তিদের জন্য। তাই সতর্ক থাকা জরুরি।

অন্তত ৬০ বছরের বেশি বয়সী ব্যক্তিদের শরীরে করোনা উপসর্গ দেখা গেলে দ্রুত পরীক্ষা করানো উচিত। মাইক্রোবায়োলজি বিভাগে নমুনা জমা দিয়ে পরীক্ষাটি করা যায়। এ ক্ষেত্রে মাস্ক পরে আসা বাধ্যতামূলক এবং পরীক্ষার জন্য সরকারি ফি ১০০ টাকা নির্ধারিত। দুপুরের মধ্যে পরীক্ষার ফল পাওয়া যাচ্ছে।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র শংকর কে বিশ্বাস গণমাধ্যমকে জানান, বর্তমানে একজন রোগী হাসপাতালে ভর্তি আছেন, যার করোনা শনাক্ত হয়েছে। অনেকের পজিটিভ এলেও শরীরের অবস্থা ভালো থাকায় হাসপাতালে ভর্তি হননি তারা।

সর্বশেষ - অন্যান্য