সোমবার , ২৪ মার্চ ২০২৫ | ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

নতুন মামলায় গ্রেপ্তার কামরুল ইসলাম, কামাল আহমেদসহ ৪ জন

প্রতিবেদক
editor
মার্চ ২৪, ২০২৫ ১২:১৪ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর পৃথক থানার মামলায় সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে গ্রেপ্তার দেখানো হয়েছে।

সোমবার (২৪ মার্চ) সকালে তাদের আদালতে আনা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তারা তাদের এসব মামলায় গ্রেপ্তার দেখাতে আবেদন করেন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াকের আদালত তাদের গ্রেপ্তার দেখান। এর মধ্যে যাত্রাবাড়ী থানার সাজেদুর রহমান ওমর ও জাহাঙ্গীর আলম হত্যা মামলায় পলককে গ্রেপ্তার দেখানো হয়েছে।

কামরুল ইসলাম, কামাল আহমেদ মজুমদারকে কাফরুল থানার তরিকুল ইসলাম রুবেল হত্যা মামলায়, আতিকুল ইসলাম ও কামরুল ইসলামকে বাড্ডা থানার সাজিদ হাওলাদার হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এর আগে মামলার শুনানির জন্য তাদের আদালতে হাজির করা হয়। এরপর কামরুল ইসলাম, কামাল আহমেদ মজুমদার, আতিকুল ইসলামকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা করেন মামলার তদন্ত কর্মকর্তারা।

অন্যদিকে মামলার তদন্ত কর্মকর্তা ও এন্টিটেরোরিজম ইউনিটের পরিদর্শক জাফর আল বিশ্বাস জুনায়েদ আহমেদ পলকের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। প্রথমে আসামিদের গ্রেপ্তার দেখানোর বিষয়ে শুনানি হয়। শুনানি শেষে আদালত তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। পরে জুনায়েদ আহমেদ পলকের রিমান্ডের বিষয়ে শুনানি হয়। শুনানি শেষে আসামিদের এজলাস থেকে হাজতখানায় নিয়ে যাওয়া হয়।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

শুধুমাত্র মিছিল মিটিং করার জন্য জাতীয়তাবাদীর নাম ব্যবহার নয় : রিজভী

তারেক রহমানকে কটুক্তির প্রতিবাদে রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের নিন্দা

হাসিনার পদত্যাগ: কী প্রভাব পড়বে ভারত-বাংলাদেশ সম্পর্কে?

খালেদা-তারেকের সঙ্গে জামায়াত আমিরের সাক্ষাৎ কী বার্তা দিচ্ছে?

সুইজারল্যান্ডকে উড়িয়ে দিলো স্পেন

পানির ন্যায্য হিস্যা নিশ্চিতে ভারতের সঙ্গে আলোচনার হবে : সৈয়দা রিজওয়ানা হাসান

আরব আমিরাতে দণ্ডপ্রাপ্ত সেই ৫৭ বাংলাদেশিকে ক্ষমা

ক্লান্তিই কি সাফল্যের পথে বাধা? যে অভ্যাসগুলো এখনই ছাড়তে হবে

সিরিজ হেরে র‌্যাংকিংয়ে ৯-এ নেমে গেল বাংলাদেশ

ত্রাণ ও মানবিক সহায়তা নিয়ে মিয়ানমারে যাচ্ছে বানৌজা সমুদ্র অভিযান