বুধবার , ২৮ মে ২০২৫ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

সমাজসেবায় বিশেষ অবদানের জন্য সম্মাননা পেলেন হেলাল উদ্দিন

প্রতিবেদক
editor
মে ২৮, ২০২৫ ১২:০০ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : সমাজসেবায় বিশেষ অবদানের জন্য সন্মাননা ক্রেস্ট গ্রহণ করছেন ভোলা সমিতি, ঢাকা’র আহ্বায়ক ইঞ্জিনিয়ার মো: হেলাল উদ্দিন তালুকদার।

মঙ্গলবার (২৭ মে) সকালে জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম মিলনায়তন আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের কাছ থেকে তিনি এ সম্মাননা গ্রহণ করেন।

দ্বীপজেলা নাগরিক ঐক্য ফোরামের উদ্যোগে ‘ভোলা জেলার উন্নয়ন’ শীর্ষক এ আলোচনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি নাজিম উদ্দিন আলম ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হায়দার আলী লেলিন।

সংগঠনের আহ্বায়ক নূর মোর্শেদের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও সদস্য সচিব মো: মোস্তফা।

সর্বশেষ - অন্যান্য