বৃহস্পতিবার , ২২ মে ২০২৫ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

পুলিশদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন না কেন : সারজিস

প্রতিবেদক
editor
মে ২২, ২০২৫ ১২:১০ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : ডিএমপির পুলিশরূপী চাঁদাবাজ, ঘুষখোর কর্মকর্তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলে মুখ্য সংগঠক সারজিস আলম। বৃহস্পতিবার (২২ মে) রাতে ডিএমপি কমিশনারকে উদ্দেশ্যে ফেসবুকে একটি পোস্ট করে এ প্রশ্ন তোলেন।

তিনি পোস্টে লেখেন, ডিএমপি কমিশনার বিভিন্ন পুলিশ কর্মকর্তাকে দায়িত্বশীল ভূমিকার জন্য পুরস্কৃত করছেন। খুবই ভালো কথা। কিন্তু এই ডিএমপির পুলিশরূপী কিছু ছ্যাঁচড়া চাঁদাবাজ এখনো যে দেদারসে ঘুষ খেয়ে যাচ্ছে, চাঁদাবাজির ভাগ নিচ্ছে, মিথ্যা মামলায় হয়রানি করছে।

আরও লেখেন, নিরপরাধ মানুষকে গ্রেপ্তার করতে যাচ্ছে, গ্রেপ্তার না হতে চাইলে টাকা চাচ্ছে, টাকার বিনিময়ে আসামি ছেড়ে দিচ্ছে; এসব কালপ্রিট পুলিশদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন না কেন? এদের এই রমরমা লেনদেন বাণিজ্য বন্ধ করেন। এবার ধরলে কিন্তু ছাড় নাই।

সর্বশেষ - অন্যান্য