সোমবার , ১৯ মে ২০২৫ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

নুসরাত ফারিয়ার গ্রেফতার বিব্রতকর একটা ঘটনা : ফারুকী

প্রতিবেদক
editor
মে ১৯, ২০২৫ ১২:৩৩ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : নুসরাত ফারিয়ার গ্রেফতার প্রসঙ্গে সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, নুসরাত ফারিয়ার গ্রেপ্তার আমাদের জন্য বিব্রতকর একটা ঘটনা হয়ে থাকলো। আমাদের সরকারের কাজ জুলাইয়ের প্রকৃত অপরাধীদের বিচার করা। সোমবার (১৯ মে) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুকে পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

মোস্তফা সরয়ার ফারুকী লেখেন, আমি সাধারণত চেষ্টা করি আমার মন্ত্রণালয়ের কাজের বাইরে কথা না বলতে। কিন্তু আমার তো একটা পরিচয় আছে, আমি এই ইন্ডাস্ট্রিরই মানুষ ছিলাম এবং দু-দিন পর সেখানেই ফিরে যাবো। নুসরাত ফারিয়ার গ্রেপ্তার বিব্রতকর একটা ঘটনা হয়ে থাকলো আমাদের জন্য। আমাদের সরকারের কাজ জুলাইয়ের প্রকৃত অপরাধীদের বিচার করা। ঢালাও মামলার ক্ষেত্রে আমাদের পরিষ্কার অবস্থান প্রাথমিক তদন্তে সংশ্লিষ্টতা না থাকলে কাউকে গ্রেপ্তার করা হবে না এবং সেই নীতিই অনুসরণ করা হচ্ছিলো।

তিনি লেখেন, ফারিয়ার বিরুদ্ধে এই মামলা তো অনেকদিন ধরেই ছিল। সরকারের পক্ষ থেকে তদন্ত শেষ হওয়ার আগে গ্রেপ্তারের কোনো উদ্যোগ নেওঃয়ার বিষয় আমার নজরে আসেনি। কিন্তু এয়ারপোর্টে যাওয়ার পরেই এই ঘটনাটা ঘটে। আওয়ামী লীগের সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিদেশ গমনকে কেন্দ্র করে ক্ষোভের পর ওভার নারভাসনেস থেকেই হয়তো বা এসব ঘটনা ঘটে থাকতে পারে।

কয়দিন আগে ব্যারিস্টার আন্দালিব পার্থের স্ত্রীর সঙ্গেও এরকম একটা ঘটনা ঘটেছে। এসব ঘটনা কোনোভাবেই সমর্থনযোগ্য না। তিনি আরও লিখেন, আমি বিশ্বাস করি ফারিয়া আইনি প্রতিকার পাবে। এই ধরনের ঢালাও মামলাকে আমরা আরো সংবেদনশীলভাবে হ্যান্ডেল করতে পারবো-এই আশা। আমাদের মনে রাখতে হবে আমাদের প্রধান কাজ জুলাইয়ের প্রকৃত অপরাধীদের বিচার করা।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাজশাহীজুড়ে শোক

মোজা ছাড়াই জুতা পরলে ত্বকে কী কী ক্ষতি হবে

পরকীয়ার গুঞ্জনে মুখ খুললেন সারিকা

সরকারি চাকরি অধ্যাদেশ পুনর্বিবেচনার সুযোগ আছে : আসিফ নজরুল

এবার নারীকেন্দ্রিক সিনেমায় সাই পল্লবী

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন, ডিগ্রি পেলেন ৫,৩৭৫ গ্র্যাজুয়েট

বিজেপিবিরোধী জোট ইনডিয়াকে নেতৃত্ব দিতে প্রস্তুত মমতা

ওসি সায়েদ ও এএসআই বিশ্বজিৎ ছয়টি মরদেহ পেট্রোল ঢেলে পুড়িয়ে দেন : ট্রাইব্যুনালে রাজসাক্ষী আবজালুল

জাতীয় স্বার্থের বাইরে কোনো অবৈধ আদেশ যেন পুলিশকে দেয়া না হয় তা নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

আয়োজক না হয়েও কেন বিশ্বকাপের ম্যাচ হবে আর্জেন্টিনায়