বুধবার , ১৪ মে ২০২৫ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

অনির্দিষ্টকালের জন্য রাজশাহী নার্সিং কলেজ বন্ধ ঘোষণা

প্রতিবেদক
editor
মে ১৪, ২০২৫ ১১:৫৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : অনির্দিষ্টকালের জন্য রাজশাহী নার্সিং কলেজ বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। একই সঙ্গে বুধবার (১৪ মে) দুপুর ১২টার মধ্যে আবাসিক শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়। এদিন সকালে কলেজটির অধ্যক্ষ মতিয়ারা খাতুনের সই করা এক নোটিশে এ নির্দেশনা দেওয়া হয়।

এই আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়। আগের দিন মঙ্গলবার ডিপ্লোমা (সিনিয়র স্টাফ নার্স) ও বিএসসি নার্সিং (বেসিক) শিক্ষার্থীদের মধ্যে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষিতে কর্তৃপক্ষ ক্যাম্পাস বন্ধের এ সিদ্ধান্ত নিয়েছে।

কলেজের অধ্যক্ষ মতিয়ারা খাতুন বলেন, ১৬ মে ভর্তি পরীক্ষা হওয়ার কথা রয়েছে। তাই আরো বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কায় কলেজ বন্ধ করে দিতে হলো। তবে সবকিছু স্বাভাবিক হলে শিক্ষা কার্যক্রম আবারো চালু হবে বলে জানান তিনি।

উল্লেখ্য, ডিপ্লোমা কোর্সের শিক্ষার্থীরা তাদের বিএ’র সমমান দেওয়ার দাবিতে অব্যাহতভাবে আন্দোলন করে আসছেন। আর এটি না করার দাবিতে আন্দোলন করছেন বিএসসি নার্সিং (বেসিক) কোর্সের শিক্ষার্থীরা। এ নিয়ে মঙ্গলবার (১৫ মে) দুপক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। এতে দুপক্ষের অন্তত ১০ জন শিক্ষার্থী আহত হন। এরই জেরে আরো বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কায় কলেজ বন্ধ ঘোষণা করা হলো।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে মা-বাবা ও দুই সন্তানের লাশ উদ্ধার : বাবা-শাশুড়ির পৃথক মামলা

অসুস্থতা নিয়েই বিপিএল মাতালেন তানজিন তিশা

প্রত্যয় স্কিমের প্রজ্ঞাপন বাতিলের দাবিতে রুয়েটে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে অচলাবস্থা

বিচারবিভাগীয় সংস্কারের মেক্সিকোতে বিক্ষোভ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে ছাত্রশিবিরের ইফতার মাহফিল

৪৩তম বিসিএসে বাদ পড়াদের নিয়ে যা বললেন সারজিস

বিয়ে করেছেন কনটেন্ট ক্রিয়েটর স্মিতা চৌধুরী

ভুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে, এবার কিছুতেই ভুলছি না : শোলাঙ্কি

গাজায় পোলিও টিকা ঢুকতে দিচ্ছে না ইসরায়েল, ঝুঁকিতে ৬ লাখ শিশু

সংস্কার ও নির্বাচনের মধ্যে কোনো বিরোধ নেই : ফখরুল