মঙ্গলবার , ১৩ মে ২০২৫ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

সারাদেশে অনলাইনে এনআইডি কার্যক্রম বন্ধ

প্রতিবেদক
editor
মে ১৩, ২০২৫ ৩:০২ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সার্ভারে প্রবেশের সময় ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি) না আসায় সারাদেশে এর অনলাইন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রয়েছে। এতে দেশের নানা প্রান্ত থেকে সেবা নিতে আসা হাজারো মানুষ দুর্ভোগে রয়েছেন।

আজ মঙ্গলবার জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের (এনআইডি) মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আমাদের সার্ভারে লগইন করার জন্য ইউজার আইডি ও পাসওয়ার্ড দেয়ার পর একটি ওয়ান টাইম পাসওয়ার্ডের (ওটিপি) প্রয়োজন হয়। সে ওটিপি না আসায় কর্মকর্তারা সার্ভার ঢুকতে পারছেন না। এজন্য আপাতত অনলাইন কার্যক্রম বন্ধ আছে। তবে ছবি তোলা বায়োমেট্রিক গ্রহণের কার্যক্রম চলমান আছে। ওটিপি সমস্যার সমাধান হলেই সব কার্যক্রম শুরু হবে।

তিনি আরো বলেন, আমাদের সার্ভার বন্ধ নয়। আমরা এনআইডি কার্যক্রম পরিচালনা করার একটি ওটিপি সার্ভিস কিনেছে, সেটি যাদের কাছে থেকে নিয়েছি তাদের সিস্টেমে সমস্যা হয়েছে, ঠিক করার কাজ চলছে। ঠিক হয়ে গেলে সেবা কার্যক্রম চালু হয়ে যাবে।

ইসির কয়েকজন মাঠ কর্মকর্তার সাথে কথা বলে জানা যায়, ওটিপি না আসায় সকাল থেকে সেবাপ্রার্থীদের সেবা দিতে পারছেন তারা। দুপুরের মধ্যে এ সমস্যা সমাধান হয়ে যাবে বলে তাদের জানানো হয়েছে।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

নেতানিয়াহুর ওপর ক্ষুব্ধ ট্রাম্প, গাজায় চান দ্রুত যুদ্ধের অবসান

কারাগারকে সংশোধনাগার হিসেবে গড়ে তোলা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

তারেক রহমানের জন্মদিন আজ, পালন করলে সাংগঠনিক ব্যবস্থা

‘স্বৈরাচারের দোসর উপদেষ্টাদের সরিয়ে না দিলে আন্দোলনের হুশিয়ারি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের’

ডাকসু নির্বাচনে গোদাগাড়ীর কৃতি সন্তান মুশফিকুজ্জামানের বিজয়

উত্তরায় বিমান বিধ্বস্ত: আহতদের দেখতে জাতীয় বার্নে জামায়াত আমির

রাজশাহীতে বিচারকের ছেলে হত্যায় একমাত্র আসামি লিমন ৫ দিনের রিমান্ডে

দেশবাসীকে ঈদ আনন্দ ভাগ করে নেওয়ার আহ্বান তারেক রহমানের

আইসিইউ থেকে কেবিনে নেওয়া হতে পারে নুরকে

বাংলাদেশ নিয়ে সর্বদলীয় বৈঠকে ভারত সরকার