সোমবার , ১২ মে ২০২৫ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে তটিনী

প্রতিবেদক
editor
মে ১২, ২০২৫ ১:৪১ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : বর্তমান সময়ের ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী শুটিংসেটে দুর্ঘটনার শিকার হয়েছেন। রোববার (১১ মে) চট্টগ্রামে ঈদের একটি নাটকের শুটিংয়ে আহত হন তিনি।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রীর সহশিল্পী তৌসিফ মাহবুব। তিনি জানান, ঈদের একটি নাটকের শুটিং চলাকালীন সময়ে মাথায় আঘাত পান তটিনী। এরপর তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।

তৌসিফ মাহবুব বলেন, চট্টগ্রামে আমরা ঈদের একটি নাটকের শুটিং করছিলাম। সেখানে আজ সন্ধ্যায় সেটের একটি লাইট স্ট্যান্ড তটিনীর মাথার ওপরে পড়ে। এতে মাথায় আঘাত পান তিনি।অভিনেতা জানান, এরপরই অভিনেত্রীকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আপাতত তটিনী শঙ্কামুক্ত রয়েছেন।

জানা গেছে, চট্টগ্রামের লেডিস ক্লাবের পাশে এক বাংলোতে ‘মন মঞ্জিলে’ নামের একটি নাটকের শুটিং করছিলেন তটিনী-তৌসিফ। শুটিং চলাকালীন সময়ে অসাবধানতাবশত একটি লাইট স্ট্যান্ড অভিনেত্রীর ওপরে পড়ে যায়।

এতে মাথায় গুরতর আঘাত পান তটিনী। এরপর তাকে দ্রুত পাশে অবস্থিত ম্যাক্স হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসক জানিয়েছেন, যেহেতু মাথায় চোট লেগেছে, এখন সম্পূর্ণ বিশ্রামে থাকবেন অভিনেত্রী।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

ঋণখেলাপি-দ্বৈত নাগরিকদের নির্বাচন করতে দিলে রাজপথে নামব : আসিফ মাহমুদ

রাজশাহীতে জুলাই আন্দোলন নিয়ে অবমাননাকর ভিডিও পোস্ট, নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী ফাইজা গ্রেফতার

‘প্রস্তাবিত সাইবার নিরাপত্তা বিধিমালা গণমাধ্যমের স্বাধীনতা হরণের হাতিয়ার’

নজরুল ইসলাম-আরিফ হাসান নতুন মামলায় গ্রেপ্তার

বিশ্বকাপে কত টাকা পেল ভারত, কে পেলেন কী পুরস্কার

বিচারবিভাগীয় সংস্কারের মেক্সিকোতে বিক্ষোভ

অর্থনৈতিক স্থিতিশীলতা না এলে প্রাতিষ্ঠানিক সংস্কার ব্যাহত হবে : দেবপ্রিয়

জনসাধারণের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় ফ্যাসিবাদী শাসক পালাতে বাধ্য হয়েছে : আলী রীয়াজ

চ্যাম্পিয়ন্স লিগে ১৫তম শিরোপায় জয় রিয়ালের

বাগমারায় বিজয় দিবসে ক্রীড়া প্রতিযোগিতা