রবিবার , ১১ মে ২০২৫ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

সব বিপ্লবী বীরকে অভিনন্দন : ডা. শফিকুর রহমান

প্রতিবেদক
editor
মে ১১, ২০২৫ ১:৫৪ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে চলমান রাজপথের আন্দোলনে অংশগ্রহণকারী বিপ্লবী তরুণ-যুবা ও নেতাকর্মীদের উদ্দেশ্যে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।শনিবার (১০ মে) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ অভিনন্দন জানান।

জামায়াত আমির বলেন, “আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। সব বিপ্লবী বীরকে অভিনন্দন।” এর আগে আরেক স্ট্যাটাসে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে চলমান গণ-আন্দোলনে ফ্যাসিবাদবিরোধী শক্তির ঐক্যকে ‘ইতিহাসের মাইলফলক’ হিসেবে আখ্যায়িত করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, “ফ্যাসিবাদী আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ফ্যাসিবাদ বিরোধী সব শক্তি আজ একাট্টা। ইনশাল্লাহ, এ দাবি আদায় করেই জনতা ঘরে ফিরবে। কোনো কূটকৌশল এ দাবি থেকে জনতাকে ফিরিয়ে রাখতে পারবে না।”

তিনি আরও লেখেন, “আন্দোলনকামী জনতার ইস্পাত কঠিন এই ঐক্য শুধু ফ্যাসিবাদী আওয়ামী লীগকে নিষিদ্ধই নয়, আগামী দিনের প্রত্যাশার বাংলাদেশ গঠনে মাইল ফলক হয়ে থাকবে। অভিনন্দন! যারা সকল প্রতিকূলতা উপেক্ষা করে আজকে ঐক্যের এ বন্ধনে সম্পৃক্ত হয়েছেন। অভিনন্দন! হে বিপ্লবী জনতা।”

প্রসঙ্গত, রাজধানীর শাহবাগ, বাংলামোটর এবং ইন্টারকন্টিনেন্টাল মোড়সহ আশপাশের এলাকাজুড়ে কয়েকদিন ধরে লাখো মানুষ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে। আন্দোলনে নেতৃত্ব দেয় জাতীয় নাগরিক পার্টি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইনকিলাব মঞ্চ, জাগ্রত জুলাই, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ বহু দল ও সংগঠন।

তাদের দাবি— আওয়ামী লীগকে সন্ত্রাসী ও রাষ্ট্রদ্রোহী দল ঘোষণা করে নিষিদ্ধ করতে হবে, আন্তর্জাতিক ট্রাইব্যুনালের আওতায় দলগত বিচার নিশ্চিত করতে হবে এবং ‘জুলাই বিপ্লব’কে সাংবিধানিক স্বীকৃতি দিয়ে ঘোষণাপত্র প্রকাশ করতে হবে।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

ট্রাম্প কীভাবে ‘পাগল তত্ত্ব’ ব্যবহার করে বিশ্বকে বদলানোর চেষ্টা করছেন

খালেদা জিয়ার অসুস্থতা শেখ হাসিনার কারণে : রিজভী

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রাজনৈতিক এজেন্ডায় জড়িত হলে বিভাগীয় ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

জবির যৌক্তিক দাবি মেনে নিতে এত গড়িমসি কেন, প্রশ্ন সারজিসের

ধানুশের সঙ্গে ‘প্রেম’ নিয়ে মুখ খুললেন ম্রুণাল ঠাকুর

উড়ো ফোনের জ্বালায় অতিষ্ঠ অভিনেত্রী শ্রীলেখা মিত্র

জামায়াত আমিরের মনোনয়ন বৈধ ঘোষণা

রাকসু মনোনয়নপত্র বিতরণের সময় বাড়ালো নির্বাচন কমিশন : প্রতিবাদে বিক্ষোভ

ড. ইউনূসকে ৫ বছরের জন্য প্রধানমন্ত্রী পাওয়ার আকাঙ্ক্ষা থাকবে : সারজিস

মায়োর্কাকে হারিয়ে শুভসূচনা বার্সেলোনার