মঙ্গলবার , ১৮ মার্চ ২০২৫ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

চলে গেলেন কানজয়ী অভিনেত্রী এমিলি

প্রতিবেদক
editor
মার্চ ১৮, ২০২৫ ১:৩৪ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : কান চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রীর পুরস্কার জয়ী বেলজিয়ান অভিনেত্রী এমিলি ডেকুয়েন আর নেই। রোববার ফ্রান্সের এক হাসপাতালে প্রয়াণ ঘটে তার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৩। অভিনেত্রীর পরিবার সংবাদ মাধ্যম এএফপি কে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে। এ ঘটনার পর শোকের ছায়া নেমে এসেছে পশ্চিমা বিনোদন জগতে।

২০২৩ সালে এমিলি জানান, তিনি এক বিরল প্রকারের ক্যানসারে আক্রান্ত। টানা দুই বছর রোগটির সঙ্গে লড়াই করার পর অবশেষে হার মানলেন তিনি। ১৯৯৯ সালে দারদেন ভ্রাতৃদ্বয়ের নির্মিত সিনেমা ‘রোসেত্তা’–তে দুর্দান্ত অভিনয়ের জন্য কানে সেরা অভিনেত্রীর পুরস্কার জেতেন এমিলি; সিনেমা স্বর্ণপামও জয় করেন তিনি। এরপর তিনি ইউরোপের বিভিন্ন ভাষার সিনেমায় কাজ করেন।

গত বছর ২০২৩ সালে এমিলি কান চলচ্চিত্র উৎসবে অংশ নেন। এটি ছিল তার পুরস্কার জয়ের ২৫তম বার্ষিকী। এছাড়া তিনি উৎসবে ডিজাস্টার থ্রিলার সিনেমা ‘সারভাইভার’–এর প্রচারণাতেও অংশ নেন। সেটিই ছিল প্রকাশ্যে তার শেষ উপস্থিতি। এরপর থেকেই তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে।

সর্বশেষ - অন্যান্য