রবিবার , ৫ জানুয়ারি ২০২৫ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

বিয়ে করলেন তাহসান-রোজা

প্রতিবেদক
editor
জানুয়ারি ৫, ২০২৫ ১২:২১ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী ও অভিনেতা তাহসান খানের সাথে মেকওভার আর্টিস্ট রোজা আহমেদের বিয়ে পারিবারিকভাবেই হয়েছে। শনিবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানী ঢাকার একটি কমিউনিটি সেন্টারে আনুষ্ঠানিকভাবে তাদের বিয়ে সম্পন্ন হয়। এদিন রাতেই ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন রোজা আহমেদের চাচা মনা আহমেদ। তিনি বলেন, শনিবার সন্ধ্যায় দুই পরিবারের উপস্থিতিতে তাহসান-রোজার বিয়ে সম্পন্ন হয়। জামাতা তাহসান খান ও রোজার পূর্ব পরিচয় ছিল কিনা জানি না, তবে দুই পরিবারের উপস্থিতিতেই তাদের বিয়ে হয়েছে।

মনা আহমেদ জানান, ২০২২ সালে মা ও ছোট ভাইকে নিয়ে নিউইয়র্কে পারি জমান রোজা। সেখানে নিজের প্রতিষ্ঠিত রোজাস ব্রাইডাল মেকওভার নিয়ে ব্যস্ত থাকতেন তিনি। তাহসানের সঙ্গে বিয়ের কথা পাকাপাকি হওয়ায় ডিসেম্বরে দেশে আসেন এবং পূর্ব নির্ধারিত তারিখ অনুসারে বিয়ে হয়।

বিয়েতে রোজার দাদী, চাচারাসহ অন্যান্য আত্মীয় স্বজন ছিলেন জানিয়ে তিনি বলেন, ‘কিছুদিন আগে আমার মেয়ের বিয়ে হয়েছে। আমি এখন মেয়ের বাড়িতে বেড়াতে এসেছি। যে কারণে রোজার বিয়েতে যেতে পারিনি। তবে রোজার দাদী, চাচারা বিয়েতে উপস্থিত ছিলেন।’ জানা গেছে, তাহসানের স্ত্রী রোজা আহমেদ নিউইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজির ওপর পড়াশোনা করেছেন। পড়াশোনা শেষ করে কসমেটোলজি লাইসেন্স গ্রহণ করেন এবং পরবর্তীতে নিউইয়র্কের কুইন্সে রোজাস ব্রাইডাল মেকওভার প্রতিষ্ঠাতা করেন।

পাশাপাশি রোজা একজন উদ্যোক্তাও। এদিকে, শনিবার সন্ধ্যায় গোলাপি রঙের শেরওয়ানিতে স্ত্রী রোজার হাতে হাত রেখে তোলা একটি ছবি ফেসবুকে প্রকাশ করেছেন তাহসান। সেই ছবি প্রকাশ করে অভিনেতা লিখেছেন, কোনো এক ছুটির দিনে যখন আমি পিয়ানোতে আমার সুরে নাচের মুদ্রায়, সেই তুমি কে? যার ছন্দের মুগ্ধতায় কেটে যাবে বাকিটা জীবন ধোঁয়া ওঠা চায়ের কাপে, সেই তুমি কে?

সর্বশেষ - অন্যান্য