নিজস্ব প্রতিবেদক : শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের স্বীকৃতি পেয়েছে রাজশাহী হেলেনাবাদ-১ সরকারী প্রাথমিক বিদ্যালয়। জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে হেলেনাবাদ-১ সরকারী প্রাথমিক বিদ্যালয়কে এ স্বীকৃতি দেয়া হয়েছে। শিক্ষার গুনগত মান, পরিবেশ ও সার্বিক বিষয় বিবেচনা করে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে হেলেনাবাদ-১ সরকারী প্রাথমিক বিদ্যালয়কে ঘোষণা দেয়া হয়েছে।
‘মান সম্মত শিক্ষা নিশ্চিত করি, বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ি, শ্লোগান নিয়ে এবার সারাদেশের ন্যায় রাজশাহীতেও জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৫ উদযাপন করা হয়। এ উপলক্ষে শনিবার (১০ মে) সকাল সাড়ে ১০টায় রাজশাহী হেলানাবাদ-১ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের হল রুমে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বোয়ালিয়া থানা শিক্ষা অফিসার মোখলেসুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাজশাহী জেলা প্রথমিক শিক্ষা অফিসার এ কে এম আনোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন, সহকারি জেলা প্রাথমিক শিক্ষা সাইফুল ইসলাম ও আশরাফুল ইসলাম। এছাড়াও নগরীর বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকসহ অভিভাবকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এবার জাতীয় শিক্ষক সপ্তাহ অনুষ্ঠানে রাজশাহী শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন ঘোড়ামারা সরকারী প্রাথমিসক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়ুব আলী ও ভদ্রা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতানা সাবানা। শ্রেষ্ঠ প্রধান শিক্ষককে সম্মননা স্বরুপ ক্রেস্ট প্রদান করা হয়। শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে হেলেনাবাদ-১ সরকারী প্রাথমিক বিদ্যালয়কে ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়া চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে প্রথম দ্বিতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে অনুষ্ঠান শেষ হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ একে এম আনোয়ার হোসেন তার বক্তব্যে শিক্ষার মান সুমুন্নত রাখা, শিক্ষকদের রেষারেশি ভুলে শিক্ষা বান্ধব প্রতিষ্ঠান গড়ার প্রতি আহ্বান জানান।
হেলেনাবাদ-১ সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের স্বীকৃতি পাওয়ায় এর প্রধান শিক্ষক আব্দুস সামাদ বলেন, সকল শিক্ষক কর্মকচারি, অভিভাবকদের অক্রান্ত পরিশ্রমে আজ হেলেনাবাদ-১ সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রথম স্থান অর্জন করেছে। এই কৃতিত্ব সবার। আশা করছি আগামী বছরও এ ধারাবাহিকতা আমরা ধরে রাখতে পারবো।


















