মঙ্গলবার , ৬ মে ২০২৫ | ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

বরবাদের পর সোজা বলিউডে পা রাখলেন রিয়া

প্রতিবেদক
editor
মে ৬, ২০২৫ ১১:১০ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক : ২০২৪-এ নানা ঝড় বয়ে গেছে টলিউড অভিনেত্রী রিয়া গঙ্গোপাধ্যায়ের জীবনে। তবে সব কিছুর মধ্যেও নিজের দুই সন্তানকে সামলে কাজের হাত ধরে এগিয়ে গিয়েছেন সামনের দিকে। এর মাঝেই কাজ করেছেন‌ শাকিব খানের সঙ্গে ‘বরবাদ’ সিনেমায়। যেখানে ইধিকা পালের বড় বোনের চরিত্রে ছিলেন তিনি।

ওপার বাংলায় ছোট পর্দার পরিচিত মুখ হলেও রিয়া কাজের পরিধি বাড়িয়েছেন নিজের চেষ্টায়। প্রথমে কলকাতা, পরে বাংলাদেশ, এবার সোজা বলিউডে পাড়ি জমালেন অভিনেত্রী। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই ভাগ করে নিয়েছেন নতুন পথ চলার সুখবর।

‘রিল্যায়েন্স এন্টারটেনমেন্ট’-এর ব্যানারে আসছে হিন্দি ছবি ‘বিহান’। পরিচালনায় ধীরাজ কুমার। ছবিটি নারীশক্তির গল্প বলবে। সত্য ঘটনা অবলম্বনে তৈরি এই ছবিতেই গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন রিয়া।

অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, এই মুহূর্তে শুটিংয়ের মাঝে আছেন তিনি। সকাল থেকেই বেশ চাপ। অভিনেত্রীর চটপট জবাব, ‘১৫ বছরের চেষ্টা আর ভগবানের আশীর্বাদে আজ এই জায়গায় এসে পৌঁছেছি।’

বলিউডে পাড়ি দিয়ে কি তবে টলিউডে আর কাজ করবেন না রিয়া? জানা যাচ্ছে, দুই মাধ্যমেই চুটিয়ে কাজ করতে চান অভিনেত্রী। এই মুহূর্তে নিজেকে আরও বেশি প্রস্তুত করতে চান ভালো কাজের তাগিদে।

রিয়া কিন্তু এখানেই থেমে নেই। বাংলাদেশ, বলিউডের পর তাকে দেখা যাবে বাংলা ছবিতেও‌! জিৎ চক্রবর্তীর আগামী ছবি ‘লটারি জিন্দাবাদ।’ খরাজ মুখোপাধ্যায়, দেবলীনা দত্ত-সহ অনেকেই থাকছেন সেখানে। কৌতুকধর্মী এই ছবিতে রিয়া জবরদস্ত পুলিশ অফিসার। বাইকে চড়া, অ্যাকশন দৃশ্য— সবকিছুই থাকবে। যেসব চরিত্রে ধরা দেবেন অভিনেত্রী।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

অ্যাতলেটিকোর কাছে বিধ্বস্ত রিয়াল মাদ্রিদ

২৬ মার্চে দেশব্যাপী কোনো আলোকসজ্জা করা যাবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

এবারো আম পরিবহনে চাঁপাই-রাজশাহী-ঢাকা রুটে চালু হচ্ছে ‘ম্যাঙ্গো স্পেশাল ট্রেন’

বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের ‘কর্নেল অব দ্য রেজিমেন্ট’ হিসেবে অভিষিক্ত হলেন সেনাপ্রধান

বাংলাদেশের জনগণের পাশে আছে যুক্তরাষ্ট্র : মিলার

রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ

মেক্সিকোর বিদায়, কোয়ার্টারে আর্জেন্টিনার প্রতিপক্ষ ইকুয়েডর

৪ নারীর হাতে বেগম রোকেয়া পদক তুলে দিলেন প্রধান উপদেষ্টা

দুই শিশুকে নিয়ে গুহায় বসবাস রাশিয়ান নারীর, উদ্ধার করল পুলিশ

অন্তর্বর্তীসহ আ.লীগ আমলের অনিয়ম খতিয়ে দেখা হবে : শিক্ষামন্ত্রী