বৃহস্পতিবার , ১ মে ২০২৫ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

সরাইলে দুই গ্রামবাসীর সংঘর্ষে ইউএনও-ওসিসহ আহত ২০

প্রতিবেদক
editor
মে ১, ২০২৫ ১১:৫৯ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনায় ইউএনও,ওসিসহ অন্তত ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতরা সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছে। গতকাল বুধবার (৩০ এপ্রিল) ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের চানমণিপাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটে। সংঘর্ষের কারণ নিয়ে নিশ্চিত করে কিছু জানা যায়নি।

স্থানীয় সূত্র জানায়, নারীর দিকে তাকানোর ঘটনাকে কেন্দ্র করে এ সংঘর্ষ হয়। তবে পুলিশ জানায়, মোবাইল ফোনের চার্জার কেনা নিয়ে পূর্ব বিরোধের জের ধরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, গতকাল বুধবার সন্ধ্যায় চানমণিপাড়া গ্রামের মৃত হেলাল মিয়ার স্ত্রী হালেমা বেগম তার ছেলে সাইফুল ইসলামকে নিয়ে উপজেলার হালুয়াপাড়া গ্রাম দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় মোগলটুলা গ্রামের মহব্বত আলীর ছেলে তৌহিদুল ইসলাম ওই নারীর দিকে তাকান।

এ নিয়ে হালেমা তৌহিদুলের সঙ্গে তর্কে জড়ান। এক পর্যায়ে তার ছেলে এগিয়ে গেলে তৌহিদুলের সঙ্গে তার ঝগড়া হয়। এ নিয়ে রাতে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়। ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোশাররফ হোসেন ও সরাইল থানার ওসি মোহাম্মদ রফিকুল হাসানসহ ২০ জন আহত হন।

সরাইল সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তপন সরকার জানান, মাস দুয়েক আগে মোবাইল ফোনের চার্জার কেনা নিয়ে সংঘর্ষের ঘটনায় চানমণিপাড়া ও মোগলটুলা গ্রামের লোকদের মধ্যে বিরোধ চলে আসছিল। গতকাল বুধবার সন্ধ্যায় তারা সংঘর্ষে জড়ান। পুলিশের পাশাপাশি সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর থেকে ওই গ্রামের লোকজন গা ঢাকা দিয়েছেন।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশ এক পা এগোলে, পাকিস্তান দুই পা এগিয়ে আসবে: মাওলানা ফজলুর

তাসকিনকে সহ-অধিনায়ক করে বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা

ভিকির সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে তৃপ্তি

জুলাইয়ের মধ্যে জাতীয় সনদ চূড়ান্ত করার প্রত্যাশা আলী রীয়াজের

১৮ মাসের মধ্যে নির্বাচন করতে সরকারকে সহায়তা করবো: সেনাপ্রধান

‘দাঙ্গাবাজদের’ আত্মসমর্পণের আল্টিমেটাম দিলো ইরান

আজকের দিনটি পৃথিবীর জন্য বড় উদাহরণ হয়ে থাকবে : প্রধান উপদেষ্টা

বরাদ্দ ট্রেন পছন্দ না হওয়ায় রাজশাহীতে ‘জুলাই যোদ্ধাদের’ একাংশের বিক্ষোভ

ফিলিস্তিনকে স্বীকৃতি, ইউরোপের তিন দেশকে সৌদির ধন্যবাদ

রাজনৈতিক দলসহ স্টেকহোল্ডারদের সঙ্গে ইসির সংলাপ ২৯ এপ্রিল