বুধবার , ৩০ এপ্রিল ২০২৫ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

সুশান্তের মৃত্যুর পর কতটা যন্ত্রণায় দিন কাটিয়েছেন রিয়া?

প্রতিবেদক
editor
এপ্রিল ৩০, ২০২৫ ১:৩২ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই নেটিজেনদের মাঝে আলোচনা-সমালোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল অভিনেত্রী রিয়া চক্রবর্তী। একটা সময় একের পর এক চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যেতে হয়েছিল তাকে। আদালতের রায়ে এই মুহূর্তে স্বস্তিতে রয়েছেন। তবে একের পর এক ঝড় বয়ে গেছে রিয়ার উপর দিয়ে। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই বিভীষিকাময় সময়ের কথা তুলে ধরেছেন তার ১৬ বছরের বান্ধবী গায়িকা শিবানী দন্ডেকর।

খুব কঠিন দিনে যখন সকলে সরে গিয়েছিলেন অভিনেত্রীর পাশ থেকে, তখন সাহস দিয়েছিলেন শিবানী। এই ভয়ংকর কঠিন সময়টা একেবারেই অন্য ভাবে কাটিয়েছিলেন রিয়া। সাক্ষাৎকারে শিবানী বলেন, ‘এটা এমন একটা সময় ছিল যা কেউ কখনও কল্পনাও করতে পারেনি। একইসঙ্গে অত্যন্ত যন্ত্রণায় দিন কেটেছে। তবে ও খুব সুন্দর ভাবে বিষয়টা সামলেছিল। জানি না কীভাবে এটাকে ভাষায় প্রকাশ করব।’

সুশান্তের মৃত্যুর পর একদিকে যেমন কাঠগড়ায় তোলা হয়েছিল তাকে। তেমনই নানা কটাক্ষের শিকার হয়েছিলেন অভিনেত্রী। এমনকি ইন্ডাস্ট্রিতেও তাকে দেখা যায়নি দীর্ঘদিন। গায়িকার কথায়, ‘রিয়া খুব শক্ত মনের মেয়ে। তবে এই ঘটনা তাকে আরও বেশি শক্ত করেছে। রিয়ার মতো কাউকে কখনও যেন এত কষ্ট সহ্য করতে না হয়।’

শিবানীর প্রশংসায় পঞ্চমুখ রিয়া বলেছিলেন, ‘সবচেয়ে কঠিন সময়ে দাঁড়িয়ে আমার মনে হয় না তার চেয়ে ভালো বন্ধু আর কেউ হতে পারবে। ও আমাকে সত্যিকারের বন্ধুত্বের অর্থ শিখিয়েছে। যখন বাবা-মায়ের বাইরেও নিঃশর্ত ভাবে কেউ ভালোবাসে, তখন তা অন্তর থেকে বলা চলে। আমি মনে করি শিবানী আমার কাছে তেমনই একজন।’

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা সহজ করতে অস্ট্রিয়াকে অনুরোধ

পুলিশ কমিশন অধ্যাদেশে সংস্কার নয়, পুরোনো ব্যবস্থার পুনর্বাসন : টিআইবি

তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে তিন আবেদনের শুনানি ১৭ নভেম্বর

ইংল্যান্ডের কাঁপন ধরিয়েও হারের আক্ষেপ নিগার সুলতানা জ্যোতির

আমার দেখানো পথে হাঁটবে পরবর্তী প্রজন্ম : শাকিব

প্রধান উপদেষ্টার কাছে স্বাস্থ্য সংস্কার কমিশনের প্রতিবেদন হস্তান্তর

অক্টোবরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আসছেন বাংলাদেশে

পায়রা বন্দর প্রকল্পে আর্থিক ক্ষতিসাধন, দুদকের নথিপত্র তলব

হাসপাতালে ধর্ষণের পর হত্যা : ভারতেজুড়ে চিকিৎসা-কর্মীদের ধর্মঘট

‘আপস’ না করার বার্তা দিলেন ঐশ্বরিয়া