শনিবার , ১ জুন ২০২৪ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

রাঁধুনি বেশে অরিজিৎ সিং!

প্রতিবেদক
editor
জুন ১, ২০২৪ ৬:০৬ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং। হিন্দি কিংবা বাংলা, উভয় ভাষাতে গান গেয়ে ভক্ত ও সমালোচকদের মাঝে অবিস্মরণীয় সাফল্য অর্জন করেছেন। পশ্চিমবঙ্গের এক সাধারণ পরিবার থেকে উঠে এসে জয় করেছেন বলিউড। অরিজিতের সংগীত জীবনের গল্পটা মোটেও সহজ ছিল না। অনেক বাধা-বিপত্তি, ব্যর্থতার মোকাবিলা করে আসতে হয়েছে। সম্প্রতি তার ফ্যান পেজ থেকে একটি ছবি ভাইরাল হয়েছে।

যেখানে রীতিমতো রাঁধুনির বেশে ক্যামেরাবন্দি হয়েছেন তিনি। যেখানে দেখা যায়, ফ্রাইং প্যানে পাঁপড় ভাজছেন। পাশে একটি পাত্রে রয়েছে বেসন। ছবি দেখে মনে হচ্ছে, বাড়ির রান্না ঘরে রয়েছে।  নতুন প্রজন্মের প্রেম থেকে ব্রেকআপ, সব মুহূর্তের সঙ্গে জড়িয়ে আছে অরিজিতের গান। তবে তিনি একেবারেই মাটির মানুষ। সাদামাটা পোশাকে স্কুটিতে ঘুরে বেড়ান। সন্তানদের স্কুলে দিয়ে আসেন। মুম্বাইতে বিলাসবহুল ফ্ল্যাট থাকলেও শিকড়ের টানে জিয়াগঞ্জে থাকেন এ সংগীতশিল্পী।

পাপারাজ্জিদের থেকে দূরে থাকতে পছন্দ করেন অরিজিৎ সিং। ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই প্রচারের অন্তরালে থাকেন। এমনকী বিভিন্ন সাক্ষাৎকারে প্রেম-বিচ্ছেদ নিয়ে প্রশ্ন করা হলেও, খুব সন্তর্পণে তা এড়িয়ে যান। উল্লেখ্য, ‘ফেম গুরুকুল’ থেকে বিরাট লাইমলাইট না পেলেও, এর বছর পাঁচেক পরে অরিজিতের ভাগ্য বদলাতে শুরু করে। সঙ্গীত পরিচালক প্রীতমের সহযোগী হিসেবে কাজ করার পর থেকে ক্রমশ পরিচিতি পেতে শুরু করেন তিনি।

সর্বশেষ - অন্যান্য