শনিবার , ১ জুন ২০২৪ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

বর্ণিল আয়োজনে চ্যানেল পার্টনারস কার্নিভাল অনুষ্ঠিত

প্রতিবেদক
editor
জুন ১, ২০২৪ ৫:৫৭ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে বিল্ট বেটার বিজনেস শিরোনামে অনুষ্ঠিত হয়ে গেল দেশের অন্যতম শীর্ষস্থানীয় টাইলস ও স্যানিটারী ওয়্যার উৎপাদক প্রতিষ্ঠান এক্সিলেন্ট সিরামিকস গ্রুপের চ্যানেল পার্টনারস কার্নিভাল-২০২৪। শুক্রবার (৩১ মে) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে দিনব্যাপী এ আয়োজনে বিজয়ী বিজনেস পার্টনারদের হাতে পুরস্কার তুলে দেন এক্সিলেন্ট সিরামিকস গ্রুপের চেয়ারম্যান ও শাহজালাল ইসলামী ব্যাংকের পরিচালক আব্দুল হালিম।

এসময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লাহ্ , অনুপম শাহজাহান জয়, এক্সিলেন্ট সিরামিকস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল হাকিম সুমন ও নির্বাহী পরিচালক ইমরান আহমেদ। অনুষ্ঠানে বক্তারা বর্তমান বাজার পরিস্থিতির প্রেক্ষাপটে প্রতিষ্ঠানের ভবিষ্যত কর্মপরিকল্পনা তুলে ধরেন।
এক্সিলেন্ট সিরামিকস গ্রুপের চেয়ারম্যান আব্দুল হালিম বলেন, এক্সিলেন্ট সিরামিকসের উৎপাদিত টাইলস ও স্যানিটারি ওয়ারে পণ্যের বৈচিত্রকরণ, গুণমান, অ্যাডভান্সড টেকনোলোজি ও নির্ভরযোগ্য পারফরম্যান্স মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। গ্রাহকের অনুপ্রেরণা নিয়ে আগামী দিনগুলোতেও এক্সিলেন্ট টাইলস ও স্যানিটারি ওয়ার সুনাম ও গৌরবের সঙ্গে এগিয়ে যাবে।
এক্সিলেন্ট সিরামিকস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল হাকিম সুমন বলেন, এক্সিলেন্ট ও মার্কোপলো ব্র্যান্ড কোয়ান্টি‌টি নয়, কোয়ালিটিতে বিশ্বাস করে। ক্রেতাদের কাছে নিত্যনতুন এবং বিশ্বমানের টাইলস ও স্যানিটারি ওয়ার পৌঁছে দেওয়ার অতুলনীয় প্রতিশ্রুতি নিয়ে এক্সিলেন্ট সিরামিক কাজ করে যাচ্ছে। অনুষ্ঠান শেষে সেরা ডিলারদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সর্বশেষ - অন্যান্য