শনিবার , ১৯ এপ্রিল ২০২৫ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

উর্বশীর বিস্ময়কর দাবিতে রেগে গেলেন পুরোহিতরা!

প্রতিবেদক
editor
এপ্রিল ১৯, ২০২৫ ১২:১০ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ে না বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলার। ফের একবার নিজের অযাচিত মন্তব্যের কারণে নেটিজেনদের ট্রলের শিকার হলেন। সম্প্রতি তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে এক বিস্ময়কর দাবি করেছেন। তিনি দাবি করেন, ‘উত্তরে আমার নামে মন্দির আছে, এবার দক্ষিণেও চাই।’

ভারতে বদ্রীনাথ মন্দিরের পাশেই নাকি রয়েছে তার নামাঙ্কিত ‘উর্বশী মন্দির’ অভিনেত্রীর এই মন্তব্যের ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হতেই হতবাক নেটপাড়া। অনেকেই অভিনেত্রীর এই মন্তব্যকে মজা বলে উড়িয়ে দিতে চেয়েছেন। কিন্তু ভিডিওয় অভিনেত্রীকে বলতে শোনা গিয়েছে, ‘আমি একেবারেই সিরিয়াস। ওখানে আমার নামের মন্দির রয়েছে। ভক্তরা প্রণাম করতে আসেন।’

এমনকি তিনি দাবি করেন, দিল্লি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারাও নাকি সেখানে পূজা দিতে যান। এর সঙ্গে তিনি আবদারের ছলেই বলেন, ‘এবার দক্ষিণেও আমার নামের মন্দির চাই। আমি তো ওখানে অনেক ছবিতে কাজ করেছি।’ অভিনেত্রীর এই দাবিকে কেন্দ্র করে নেটিজেনদের মাঝে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে। এদিকে ক্ষোভে ফুঁসছেন উত্তর ভারতের পুরোহিত সম্প্রদায়েরা। বদ্রীনাথ মন্দিরের প্রাক্তন পুরোহিত ভুবনচন্দ্র উনিয়াল অভিনেত্রী বক্তব্যবের বিরুদ্ধে তীব্র ক্ষোভপ্রকাশ করেছেন।

তিনি জানিয়েছেন, বদ্রীনাথ সংলগ্ন উর্বশী মন্দির সতীর ১০৮ শক্তিপীঠের অন্যতম। দেবী উর্বশী সতীর এক বিশেষ রূপ। তার দাবি, অভিনেত্রীর এমন মন্তব্য একেবারেই সমর্থনযোগ্য নয়। সরকারের উচিত তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া। তার কথার সূত্র ধরেই অভিনেত্রীর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন বদ্রীনাথ সংলগ্ন বামনি ও পাণ্ডুকেশ্বর এলাকার পুরোহিতরাও।

সর্বশেষ - অন্যান্য