শুক্রবার , ১৮ এপ্রিল ২০২৫ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

ঢাকা ছে‌ড়ে‌ছেন পা‌কিস্তানের পররাষ্ট্রস‌চিব

প্রতিবেদক
editor
এপ্রিল ১৮, ২০২৫ ৮:৪৫ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : তিন দি‌নের সফর শে‌ষে শুক্রবার (১৮ এপ্রিল) সকা‌লে ঢাকা ত‌্যাগ ক‌রে‌ছেন পাকিস্তানের পররাষ্ট্রসচিব আমনা বালুচ। বিকে‌লে আমনা বালুচের ঢাকা ত‌্যাগ করার তথ‌্য জা‌নি‌য়ে‌ছে ঢাকার পা‌কিস্তান হাইক‌মিশ‌নের এক কর্মকর্তা।

পররাষ্ট্র সচিব পর্যায়ে আলোচনার প্ল্যাটফর্ম ফরেন অফিস কনসালটেশন বা এফওসি বৈঠ‌কে যোগ দি‌তে বুধবার ঢাকায় আসেন আমনা বালুচ। সফ‌রের দ্বিতীয় দিন বৃহস্প‌তিবার বেশ ব‌্যস্ততায় কা‌টে তার। শুরু‌তে এফওসি বৈঠ‌কে ইসলাবা‌দের নেতৃত্ব দেন বালুচ।

প্রায় ১৫ বছর পর হওয়া বৈঠ‌কে দুদেশের সম্পর্ক মজবুত করতে পাকিস্তানকে অমীমাংসিত ঐতিহাসিক সমস্যাগুলোর সমাধান করতে বলেছে বাংলাদেশ। এক্ষেত্রে একাত্তরে গণহত্যার জন্য আনুষ্ঠানিক ক্ষমা প্রার্থনা এবং প্রায় সাড়ে চার বিলিয়ন ডলার পাওনা চেয়েছে সরকার।

এ ছাড়া, আটকে পড়া পাকিস্তানিদের প্রত্যাবাসনের কথাও পা‌কিস্তান‌কে স্মরণ ক‌রি‌য়ে দেওয়া হয়। এফওসি বৈঠ‌ক শে‌ষে বিকেলে পররাষ্ট্র উপ‌দেষ্টা মো. তৌ‌হিদ হো‌সেন এবং প্রধান উপ‌দেষ্টা ড. মুহাম্মদ ইউনূ‌সের স‌ঙ্গে সাক্ষাৎ ক‌রেন বালুচ।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

কঠিন সময়ে সঙ্গীর পাশে থাকবেন যেভাবে

খালেদা জিয়াকে খালাসের বিরুদ্ধে আবেদনের শুনানি ২ মার্চ

খালেদা জিয়াকে কারাগারে চরম নির্যাতন করা হয়েছে : আব্বাস

সালমান এফ রহমানের ৬৮০০ কোটি টাকার শেয়ার জব্দ

বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে প্রতীকি ক্লাস-পরীক্ষা দিলেন শিক্ষার্থীরা

শেখ হাসিনাসহ ৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন

হামাস-ইসরায়েল যুদ্ধের ৪০০ দিন— কী কী হলো গাজায়

সাবেক ডিএমপি কমিশনারসহ ১৭ পুলিশের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

লঙ্কানদের সাথে হেরে বিশ্বকাপ থেকে বিদায় বাংলাদেশ

রাজশাহীতে আওয়ামী লীগের উদ্দেশে, এত ক্ষমতার মালিক তো দেশ ছেড়ে পালালেন কেন : ডা. শফিকুর রহমান