বৃহস্পতিবার , ১০ এপ্রিল ২০২৫ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

‘সমস্যার সমাধান বাইরে নয়, আপনার ভেতরেই লুকিয়ে থাকে : তামান্না

প্রতিবেদক
editor
এপ্রিল ১০, ২০২৫ ১২:১৩ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : সম্প্রতি মুম্বাইয়ে দক্ষিণী অভিনেত্রী তামান্না ভাটিয়া তার আসন্ন তেলেগু ছবি ‘ওডেলা ২’ – এর ট্রেলার লঞ্চে উপস্থিত হয়েছিলেন। অনুষ্ঠানে পাপারাজ্জিদের সম্মুখে কথা বলতে গিয়ে শুধু সিনেমা প্রসঙ্গে নয়, নিজের ব্যক্তিগত সম্পর্ক নিয়েও মুখ খোলেন তামান্না। অভিনেত্রী জানান নিজের জীবনের কঠিন সময়ের কথা।

বিজয়ের নাম না নিয়ে তামান্না বলেন, ‘আমার মনে হয় যখন জীবনে কোনও সমস্যার সম্মুখীন আপনি হবেন, যখন আপনার মনে হবে আপনি একটি কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন, তখন বাইরে আনন্দ খুঁজতে যাবেন না।’ তার কথায়, ‘আপনার সমস্যার সমাধান বাইরে নয়, আপনার ভেতরেই লুকিয়ে থাকে। আপনি যদি কঠিন সময় নিজের সঙ্গে কথা বলেন, নিজের দিকে তাকান তাহলে সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আপনি।’

ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে তামান্নাকে বিভিন্ন প্রশ্ন করা হয়, যাতে তিনি একবার হলেও বিজয়ের নাম নেন। এক সাংবাদিক যখন শব্দের ছলে তাকে প্রশ্ন করেন যে তিনি যদি কখনও কারও ওপর তন্ত্র মন্ত্র করতে চান, তাহলে তিনি কার ওপর করে বিজয় হাসিল করবেন? সাংবাদিকের প্রশ্নে বিন্দুমাত্র বিচলিত না হয়ে তামান্না এমন একটি কথা বলেন, যা গোটা পরিবেশকে অন্যরকম করে দেয়।

তামান্না বলেন, ‘সত্যি যদি কারও তন্ত্র মন্ত্র করতে হয় তাহলে আমি আগে আপনার ওপর করব। আর শুধু আপনি কেন, আপনাদের সবার ওপর তন্ত্র মন্ত্র করব যাতে আপনারা আমার মুঠোর মধ্যে থাকেন। তাহলে করি? আপনাদের ওপর কিন্তু তন্ত্র মন্ত্র করলে বেশ হবে, আমি যা বলব আপনারা তখন তাই শুনবেন।’

প্রসঙ্গত, বিগত বেশ কয়েক মাস ধরে তামান্না এবং বিজয়ের বিচ্ছেদের গুজব ওঠে সব মহলে। জানা যায়, তামান্না বিয়ের জন্য জোর করতেন বিজয়ের ওপর, অন্যদিকে বিজয় বিয়ের জন্য প্রস্তুত ছিলেন না। খুব স্বাভাবিকভাবেই এই মতভেদের কারণে দুজনের পথ আলাদা হয়ে যায়। তবে দুজনে একসঙ্গে না থাকলেও একে অপরের প্রতি পারস্পরিক শ্রদ্ধা বজায় রেখেছেন তারা।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত