বুধবার , ৯ এপ্রিল ২০২৫ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

চীনে নার্সিং হোমে ভয়াবহ অগ্নিকান্ডে নিহত ২০

প্রতিবেদক
editor
এপ্রিল ৯, ২০২৫ ১:২৯ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : চীনে একটি নার্সিং হোমে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ২০ জন নিহত হয়েছেন বলে জানা যাচ্ছে। দেশটির উত্তরাঞ্চলীয় হেবেই প্রদেশের চেংদে শহরে অগ্নিকাণ্ড ও প্রাণহানির এই ঘটনা ঘটে। বুধবার (৯ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

বার্তাসংস্থাটি বলছে, বুধবার চীনের উত্তরাঞ্চলে একটি নার্সিংহোমে আগুন লেগে ২০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া। আগুন লাগার কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে সিনহুয়া জানিয়েছে, ৮ এপ্রিল স্থানীয় সময় রাত ৯টায় হেবেই প্রদেশের চেংদে শহরে আগুন লাগার এই ঘটনা ঘটে।

নার্সিংহোমের বাকিদের আরও পর্যবেক্ষণ এবং চিকিৎসার জন্য নিকটবর্তী একটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তবে তাদেন সংখ্যা ঠিক কত তা উল্লেখ করেনি সিনহুয়া। অগ্নিকাণ্ডের কারণ তদন্ত করতে বিশেষজ্ঞরা নার্সিংহোমে গেছেন বলে চীনা এই সংবাদ সংস্থাটি জানিয়েছে।

সর্বশেষ - অন্যান্য