শুক্রবার , ২৭ ডিসেম্বর ২০২৪ | ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

‘মন ছুঁয়ে গেল’ বছর শেষে নতুন অভিজ্ঞতা নুসরাতের

প্রতিবেদক
editor
ডিসেম্বর ২৭, ২০২৪ ১০:৩৭ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : অভিনেতা-অভিনেত্রীদের মধ্যে অনেকেই রয়েছেন যাদের লাইট-ক্যামেরা-অ্যাকশনের পাশাপাশি এমন অনেক গুণও রয়েছে যা সকলেরই অজানা। কেউ সুন্দর করে রান্না করতে পারে। কারও আবার হাতের কাজ অসাধারণ। যেমন ওপার বাংলার অভিনেত্রী নুসরাত জাহান ভালো রান্না করেন এ কথা ভক্ত-অনুরাগীদের মধ্যে অনেকেই জানেন। তার হাতের আঁকাও অসাধারণ। তবে এবার নতুন একটি বিষয়ে কাজ করতে দেখা গেল অভিনেত্রীকে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছেন নুসরাত। যেখানে দেখা যায়, কমলা ও দারুচিনি দিয়ে তৈরি হচ্ছে মোমবাতি। প্রথমবার নিজের হাতে মোমবাতি তৈরি করলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় ভাগ করলেন তার অভিজ্ঞতা। ভিডিওতে নুসরাত বলেন, ‘একটা কথা বলতেই হবে আমার দারুণ লেগেছে।’ ক্রিসমাসের সময় এটা তার একেবারে অন্যরকম একটা অভিজ্ঞতা।

ভিডিয়োতে দেখা যাচ্ছে আনন্দে আত্মহারা নুসরত। মন দিয়ে মোমবাতি বানাচ্ছেন তিনি। এক্সপার্টের থেকে নিলেন স্পেশাল টিপস। এদিকে ক্রিসমাসে লাল রঙের পোশাকে সান্তাক্লজের টুপি পরে দেখা গেছে নুসরাতকে। ছেলে ইশানের মুখ দেখা না গেলেও, ক্রিসমাস ট্রি-এর সঙ্গে ছবি ভাগ করেছেন নুসরাত। বর্তমানে তাদের সিনেমা ‘আড়ি’র শুটিংয়ে ব্যস্ত অভিনেত্রী। ২০২৫ সালের নববর্ষে মুক্তি পাবে ছবিটি।

সর্বশেষ - অন্যান্য