মঙ্গলবার , ৮ এপ্রিল ২০২৫ | ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

চিকিৎসার জন্য রাতে দেশ ছেড়েছেন তামিম

প্রতিবেদক
editor
এপ্রিল ৮, ২০২৫ ২:০২ অপরাহ্ণ

স্পোর্টস ডেস্ক : হৃদরোগের জটিলতা কাটিয়ে গেল ২৮ মার্চ রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে বাসায় ফিরেছিলেন তামিম ইকবাল। সেদিন (শুক্রবার) দুপুরের দিকে তিনি হাসপাতাল ছেড়েছিলেন। অবশ্য শুরু থেকেই বলা হয়েছিল, ঝুঁকিমুক্ত হলেও উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়া হতে পারে তামিম ইকবালকে।

হাসপাতাল ত্যাগের পরেই বিসিবির এক চিকিৎসক বলছিলেন, বর্তমানে তিনি সব দিক থেকেই ভালো আছেন তামিম। আর সে কারণে চিকিৎসকদের পরামর্শেই বাড়িতে চলে যান তিনি। পরবর্তী চিকিৎসার বিষয়ে পরিবার সিদ্ধান্ত নেবে।

গেল সপ্তাহেই ঢাকা পোস্টকে বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছিলেন, উন্নত চিকিৎসার জন্য তামিম যাবেন সিঙ্গাপুরে। তবে কবে নাগাদ যাবেন সেটি অবশ্য নিশ্চিত করে বলতে পারেননি। শেষ পর্যন্ত গতকাল সোমবার উন্নত চিকিৎসার জন্য দেশ ত্যাগ করেছেন তামিম।

সিঙ্গাপুরের উদ্দেশে রওনা করলেও ঠিক কোন হাসপাতালে ভর্তি হচ্ছেন তামিম, সেটা এখন পর্যন্ত জানা যায়নি। এর আগে অবশ্য দিন দশেক ছিলেন নিজের বাড়িতেই। বলা হয়েছিল, আগের তুলনায় শারীরিকভাবে বেশ ভালো ছিলেন জাতীয় দলের সাবেক এই ওপেনার।

সর্বশেষ - অন্যান্য