রবিবার , ৬ এপ্রিল ২০২৫ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

চিকিৎসার জন্য দেশের বাইরে যাচ্ছেন তামিম

প্রতিবেদক
editor
এপ্রিল ৬, ২০২৫ ২:২৭ অপরাহ্ণ

স্পোর্টস ডেস্ক : হৃদরোগের জটিলতা কাটিয়ে গেল ২৮ মার্চ রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে বাসায় ফেরেন তামিম ইকবাল। সেদিন (শুক্রবার) দুপুরের দিকে তিনি হাসপাতাল ছেড়েছিলেন। তখন থেকেই বলা হচ্ছিল, উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেয়া হতে পারে তামিম ইকবালকে।

হাসপাতাল ত্যাগের পরেই বিসিবির এক চিকিৎসক বলছিলেন, বর্তমানে তিনি সব দিক থেকেই ভালো আছেন তামিম। আর সে কারণে চিকিৎসকদের পরামর্শেই বাড়িতে চলে যান তিনি। পরবর্তী চিকিৎসার বিষয়ে পরিবার সিদ্ধান্ত নেবে। এক সপ্তাহের বেশি সময় নিজ বাড়িতে অবস্থান করছেন তামিম। এখন কী অবস্থায় আছেন তিনি খোঁজ নিয়ে জানা গেল বেশ ভালো আছেন জাতীয় দলের সাবেক এই ওপেনার।

শনিবার বিষয়টি জানিয়েছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরি। সঙ্গে এও জানিয়েছেন উন্নত চিকিৎসার জন্য তামিম যাবেন সিঙ্গাপুরে। তবে কবে নাগাদ যাবেন সেটি অবশ্য নিশ্চিত করে বলতে পারেননি। যদিও ধারণা করা হচ্ছে খুব দ্রুতই বিদেশে যাবেন তামিম।

সর্বশেষ - অন্যান্য