আসলাম আলী (বাঘা) : রাজশাহীর বাঘা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ মার্চ) সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তারের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে দ্রব্যমূল্য, অবৈধ পুকুর খনন, বাল্যবিয়ে, যানজট, মাদক, ইমু হ্যাকার, চাঁদাবাজি, মিলের মিটার চুরি, অগ্নিকান্ড ও সরকারি সম্পত্তি দখলসহ বিভিন্ন বিষয় আলোচিত হয়। সুন্দর ও নিরাপদে আসন্ন ঈদুল ফিতরের ঈদ উদযাপনের লক্ষ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সিদ্ধান্ত গৃহীত হয়। একই সাথে জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা ডলি, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) জাহাঙ্গীর আলম, উপজেলা শিক্ষা অফিসার মীর মাহমুদুর রহমান, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের অফিসার মনছুর রহমান, মহিলা বিষয়ক অফিসার নাসরিন আকতার, একাডেমিক সুপারভাইজার মাহমুদুর রহমান, সহকারি প্রধান শিক্ষক বাবুল ইসলাম, বিজিবির আলাইপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার হাবিবুর রহমান, সহকারি পুলিশ পরিদর্শক সেতাবুর রহমান, সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মিজানুর রহমান, বাঘা জাদুঘরের সহকারি কাস্টোডিয়ান দবির উদ্দিন প্রমুখ।
পরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের প্রস্তুতি সভা এবং ঈদুল ফিতরের ঈদ উদযাপন উপলক্ষে পৃথক সভা অনুষ্ঠিত হয়।


















