শনিবার , ১৫ মার্চ ২০২৫ | ২৬শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বৈঠক, উপস্থিত রাজনৈতিক নেতারা

প্রতিবেদক
editor
মার্চ ১৫, ২০২৫ ২:১৬ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : বাংলাদেশে সফররত জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে গোলটেবিল বৈঠকে অংশ নিতে হোটেল ইন্টারকন্টিনেন্টালে উপস্থিত হয়েছেন রাজনৈতিক নেতারা। শনিবার (১৫ মার্চ) দুপুরে রাজধানীর শাহবাগে হোটেল ইন্টারকন্টিনেন্টাল এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে অংশ নিতে প্রায় আধা ঘণ্টা আগে থেকেই রাজনৈতিক নেতারা সেখানে আছেন।

এরইমধ্যে বৈঠকস্থলে উপস্থিত হয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, আমার বাংলাদেশ পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ প্রমুখ।

সর্বশেষ - অন্যান্য