শনিবার , ১৫ মার্চ ২০২৫ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

গাজায় হামলা ইসরায়েলের, ২ দিনে নিহত ৮

প্রতিবেদক
editor
মার্চ ১৫, ২০২৫ ১২:৩২ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : চলমান যুদ্ধবিরতির মধ্যেই গাজায় ফের হামলা শুরু করেছে ইসরায়েলি বাহিনী। গত দু’দিনে ইসরায়েলি হামলায় গাজায় নিহত হয়েছেন এক নারীসহ মোট ৮ জন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, শনিবার সকালে গাজা উপত্যকার প্রধান শহর গাজা সিটিতে ড্রোন হামলা হয়েছে এবং এতে নিহত হয়েছেন ৪ জন ফিলিস্তিনি। এছাড়া একই সময় গাজার উপকূলীয় এলাকায় ইসরায়েলের নৌবাহিনীর গুলিতে নিহত হয়েছেন একজন ফিলিস্তিনি মৎসজীবী।

আগের দিন বৃহস্পতিবার গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফার আবাসিক এলাকায় গোলা বর্ষণ করেছিল ইসরায়েলি বাহিনী। সেই হামলায় এক নারীসহ নিহত হয়েছিলেন ৩ জন। বৃহস্পতি ও শুক্রবারের হামলার একাধিক প্রত্যক্ষদর্শী তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সিকে জানিয়েছেন, গত কয়েক দিন ধেরেই রাফা, গাজা সিটিসহ বিভিন্ন শহরে হামলা করছে ইসরায়েলি সেনারা।

২০২৩ সালের ৭ অক্টোবর গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের যোদ্ধারা সীমান্তে অতর্কিত হামলা চালিয়ে ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে ১ হাজার ২০০ জনকে হত্যা করে, সেই সঙ্গে জিম্মি হিসেবে গাজায় ধরে নিয়ে যায় ২৫১ জনকে। অতর্কিত এই হামলার জবাব দিতে এবং আটক জিম্মিদের উদ্ধারে সেদিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি। ১৫ মাস ধরে চলা ভয়াবহ সেই অভিযানে গাজায় এ পর্যন্ত নিহত হয়েছেন ৪৮ হাজার ৫০০ জনেরও বেশি ফিলিস্তিনি এবং রীতিমতো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা। নিহতদের অধিকাংশই নারী ও শিশু।

তিন মধ্যস্থতাকরী দেশ যুক্তরাষ্ট্র, মিসর এবং কাতারের ব্যাপক প্রচেষ্টায় গত ১৯ জানুয়ারি থেকে যুদ্ধবিরতি শুরু হয় গাজায়। এখনও সেই বিরতি চলছে; তবে উপত্যকার স্থানীয় প্রশাসন জানিয়েছে প্রায় প্রতিদিনই যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করছে ইসরায়েল।সেই সঙ্গে ঘটছে নিহতের ঘটনাও। ফিলিস্তিনের অপর অংশ পশ্চিম তীরে ক্ষমতাসীন ফিলিস্তিনি কর্তৃপক্ষের কর্মকর্তারা বলেছেন , ১৯ জানুয়ারি যুদ্ধবিরতির পর গত প্রায় দু’মাসে গাজায় নিহত হয়েছেন অন্তত ১৪০ জন ফিলিস্তিনি।

সূত্র : আলজাজিরা, আনাদোলু এজেন্সি

 

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

নারী ফুটবল লিগে নতুন চ্যাম্পিয়ন রাজশাহী স্টারস

আবারও হাসিনা মার্কা নির্বাচন হলে জনগণ প্রতিহত করবে: রফিকুল ইসলাম

রাবি চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগে শাটডাউন, চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে আন্দোলন

এবার মমতার দল থেকে ভোটে দাঁড়াবেন শ্রাবন্তী!

ইরানে সরকার পতন ‘আমাদের আনুষ্ঠানিক লক্ষ্য নয়’: নেতানিয়াহু

১০ জুলাই এসএসসি ফল প্রকাশের সম্ভাবনা, চূড়ান্ত অনুমোদনের অপেক্ষা

ছোট ছোট জিনিসেই বড় আনন্দ : জয়া

রাজশাহী মহানগর এনসিপির নয়া আহবায়ক কমিটি ঘোষণা

তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে: প্রধান উপদেষ্টা

দক্ষিণ কোরীয় প্রেসিডেন্টের পদত্যাগ দাবি