শনিবার , ৮ মার্চ ২০২৫ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

উপদেষ্টা ফরিদা আখতার-ফরহাদ মজহারের প্রতিষ্ঠানে হামলা

প্রতিবেদক
editor
মার্চ ৮, ২০২৫ ১২:৩৬ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : রাজধানীর মোহাম্মদপুরের স্যার সৈয়দ সড়কের একটি বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এছাড়া বাড়িটির পাশে ‘শস্য প্রবর্তনা’ নামের একটি প্রতিষ্ঠানের সামনে থেকে পেট্রোল বোমা সদৃশ দুটি বস্তু পাওয়া গেছে। এরপর ওই এলাকাটি ঘিরে রাখে পুলিশ। এছাড়া ঘটনাস্থলে যায় সিটিটিসির বোম ডিজপোজাল ইউনিট। প্রতিষ্ঠানটি মৎস ও প্রাণীসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার ও চিন্তক ফরহাদ মজহারের মালিকানাধীন বলে জানা গেছে।

পুলিশ জানিয়েছে, এগুলো সুতা দিয়ে পেচানো দশ ইঞ্চি লম্বা বস্তু। যাতে পেট্রোল ছিল। আগুনের সংস্পর্শ পেলে এগুলো জ্বলে উঠত। শুক্রবার (৭ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে ডিএমপির মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার এ কে এম মেহেদী হাসান জানান, মোহাম্মদপুরের ‘প্রবর্তনা’র উত্তর পাশে বস্তু দুটি ঘিরে রাখা হয়েছে। পুলিশের পাশাপাশি, ডিবি ও সিটিটিসির বোম ডিজপোজাল ইউনিট কাজ করছে।

পরবর্তীতে বাড়িটির কাছে অবস্থান নেন র‌্যাবের সদস্যরা। ওই সময় তারা বিষয়টি খতিয়ে দেখেন এবং আশপাশের মানুষকে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার (৭ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। ওই বাড়িতে থাকেন এক ব্যক্তি জানান, বাড়ির টিনের চালে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। তখন সেখানে আগুন জ্বলে উঠে। তিনি জানান, রাস্তা থেকে বোমাটি নিক্ষেপ করা হয়। তবে এতে কেউ হতাহত হয়নি। তিনি আরও জানিয়েছেন, এক রিকশাচালক তাদেরকে আগুন লাগার ব্যাপারে অবহিত করেন। ওই রিক্সাচালক কালো শার্ট পরিহিত দুই ব্যক্তিকে পেট্রোল বোমা নিক্ষেপ করতে দেখেছেন।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

গাজা নিয়ে মোদির ‘লজ্জাজনক নীরবতার’ কঠোর সমালোচনা সোনিয়া গান্ধীর

তারেক রহমানকে কটুক্তির প্রতিবাদে রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের নিন্দা

পশ্চিমবঙ্গে সহিংসতা নিয়ে বাংলাদেশের মন্তব্য ‘অযৌক্তিক’ : ভারত

বিনা বিচারে লোকজনকে আটকে না রাখতে রাজনীতিবিদদের প্রতি আহ্বান

মুহাম্মদ (সা.) বিশ্ব মানবতার জন্য অনুসরণীয় আদর্শ : প্রধান উপদেষ্টা

ফের ভাঙল রায়হান রাফী-তমা মির্জার প্রেম

ইন্দোনেশিয়ায় বন্যা-ভূমিধসে ১৭৪ জনের মৃত্যু, এখনও নিখোঁজ ৮০

রাকসু নির্বাচনে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকায় যুক্ত করার সিদ্ধান্ত

হেলিকপ্টার থেকে গুলিতে শিশুদের মৃত্যুর ঘটনায় হাইকোর্টের রুল

আইনজীবী সাইফুল হত্যাকাণ্ডে গ্রেফতার ২৭