বৃহস্পতিবার , ৬ মার্চ ২০২৫ | ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

ইসির অধীনে এনআইডি থাকা উচিত : সিইসি

প্রতিবেদক
editor
মার্চ ৬, ২০২৫ ৩:৩১ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেছেন, এনআইডি কার্যক্রম নির্বাচন কমিশন থেকে সরিয়ে নেওয়া সরকারি সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে বলে আমি শুনিনি। কীভাবে হতে পারে সে আলোচনা হয়েছে। আমরা লিখিতভাবে সরকারকে জানাবো, এটা ইসির অধীনে থাকা উচিত। জরুরি ভিত্তিতে এটা সরকারকে জানাবো।

বৃহস্পতিবার (৬ মার্চ) নির্বাচন ভবনে নিজ দপ্তরের সামনে কর্মকর্তা-কর্মচারীরা দাবি নিয়ে গেলে সিইসি এসব কথা বলেন। সিইসি বলেন, আমাদের যখন মিটিংয়ে ডাকা হয়েছে তখন আমরা এটা জেনেছি। তবে সিদ্ধান্ত হয়েছে বলে জানি না। প্রধান নির্বাচন কমিশনার বলেন, সরকার হয়ত মনে করছে একটা জায়গা থেকে সার্ভিসটা দেবে। কিন্তু নির্বাচন কমিশনের অধীনেই সেটা হবে এমনটা শুনেছিলাম।

এনআইডি কার্যক্রম না থাকলে ভোটার তালিকায় সমস্যা হবে কি না জানতে চাইলে সিইসি বলেন, হবে। এনআইডিটা ভোটার তালিকার বাই প্রোডাক্ট। ১৭ বছর ধরে এখানে শ্রম দিয়েছে এখানকার লোকজন। এরাই তো এ পর্যন্ত এনেছে। নিজেদের কাজের অতিরিক্ত কাজ হিসেবে এটা করেছে। এটা তো একটা নেটওয়ার্ক। সার্বিক বিষয়এগুলো নিশ্চয়ই সরকার বিবেচনায় নেবে। কমিউনিকেশনের একটা গ্যাপ থাকতে পারে। আমাদের লিখিত মতামত পাওয়ার পর নিশ্চয়ই গ্যাপ থাকবে না।

তিনি বলেন, আমরা সাংবিধানিক বডি। আইন যদি সরকার পরিবর্তন করে ফেলে আমাদের আইন মানতে হয়। কিন্তু আইন বানানোর প্রক্রিয়ার মধ্যে আমরা আমাদের মতামত জোরালোভাবে তুলে ধরবো। যেখানে যেখানে মতামত দেওয়ার দরকার, দেবো। কর্মকর্তাদের উদ্দেশ্যে বলবো, আমি চূড়ান্ত সিদ্ধান্তগ্রহণকারী নই, এটা বুঝতে হবে। আমি নির্বাচন কমিশনের প্রতিনিধিত্ব করি। আমি ইসির পক্ষে কথা বলতে পারি, ইসির পক্ষে সরকারের কাছে অবস্থান তুলে ধরতে পারি। এই টুকু আমি জোরালোভাবেই করবো।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

মুম্বাইয়ে উড়াল দিলেন শুভশ্রী, সঙ্গে বান্ধবী মৌনি

ইয়েমেনে নিহত বেড়ে ৫৩, হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা যুক্তরাষ্ট্রের

আলো আমাদের ঠিক পথ দেখাবে : প্রিয়াঙ্কা চোপড়া

রাজনৈতিক ব্যবস্থা ছাড়া উন্নয়ন সম্ভব নয় : সালেহউদ্দিন

‘অনুষ্ঠানে গেলেন, তবে শীতবস্ত্র বিতরণ করলেন না আবু সাঈদ চাঁদ’

খামেনি হত্যা ‘কাপুরুষোচিত সন্ত্রাসী কাজ’: জাতিসংঘে ইরানের চিঠি

ভারত-পাকিস্তানের সংঘাত থামিয়েছে মার্কিন কূটনীতি : ট্যামি ব্রুস

প্রবীণদের আত্মনির্ভরশীল করতে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা

করাচি থেকে চট্টগ্রামে এলো পণ্যবাহী জাহাজ

হাদির ঘটনা বিচ্ছিন্ন, আইনশৃঙ্খলার অবনতি হয়নি : সিইসি