সোমবার , ৩ মার্চ ২০২৫ | ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

অস্ট্রেলিয়ার বিপক্ষে সেমিফাইনালের আগে ভারতীয় শিবিরে দুঃসংবাদ

প্রতিবেদক
editor
মার্চ ৩, ২০২৫ ৪:৩৯ অপরাহ্ণ

স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপপর্বে তিন ম্যাচের সবকটিতে জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে ভারত। আগামীকাল (মঙ্গলবার) প্রথম সেমিফাইনালে রোহিত শর্মাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে অজিদের কাছে হেরেই শিরোপার স্বপ্নভঙ্গ হয়েছিল ভারতের। এবার সেই প্রতিশোধই নিতে চাইবে তারা।

অবশ্য সেমিফাইনালের লড়াইয়ে নামার আগে খারাপ খবর ভারতীয় শিবিরে। তড়িঘড়ি দেশে ফিরে গেছেন দলের ম্যানেজার আর দেবরাজ।

২০২৩ সালের অক্টোবর মাস থেকে হায়দরাবাদ ক্রিকেট সংস্থার সচিবের দায়িত্ব পালন করছেন দেবরাজ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দলের ম্যানেজারও তিনি। সেই দেবরাজের মা মারা গিয়েছেন বলে খবর। সেই খবর দুবাইয়ে পৌঁছানোর পরই ভারতে ফেরার সিদ্ধান্ত নেন দেবরাজ।

ভারতীয় টিমের ম্যানেজার আর দেবরাজ। হায়দরাবাদ ক্রিকেট সংস্থার সভাপতি জগনমোহন রাও জানিয়েছেন, সোমবার সকালে হায়দরাবাদ পৌঁছেছেন দেবরাজ। এদিনই তার মায়ের শেষকৃত্য হবে। এই কঠিন সময়ে হায়দরাবাদ ক্রিকেট সংস্থার সকলে তার পাশে রয়েছেন বলে জানিয়েছেন জগনমোহন।

মায়ের শেষকৃত্যের পর সেমিফাইনালের আগে দেবরাজ আবার দুবাইয়ে ফিরবেন কি না, সে বিষয়ে অবশ্য কিছু জানা যায়নি। তিনি না থাকলে অন্য কাউকে ম্যানেজারের দায়িত্ব পালন করতে হতে পারে।

সর্বশেষ - অন্যান্য