সোমবার , ৩ মার্চ ২০২৫ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

শ্রদ্ধার মুঠোফোন থেকে প্রেমিকের ঘনিষ্ঠ ছবি ফাঁস!

প্রতিবেদক
editor
মার্চ ৩, ২০২৫ ৪:৩৩ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : বলিউডে অনেকদিন ধরেই গুঞ্জন, চিত্রনাট্যকার রাহুল মোদীর সঙ্গে গোপনে প্রেম করছেন অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। এর কারণও স্পষ্ট। প্রায় সময়ই বিভিন্ন জায়গায় আলাদা করে সময় কাটাতে দেখা গেছে শ্রদ্ধা-রাহুলকে। কখনো একসঙ্গে বিয়ের অনুষ্ঠানে গেছেন, নেচেছেন এক মঞ্চে। আবার কয়েকদিন আগে বিমানে তাদের পাশাপাশি বসতেও দেখা গেছে। এত কিছু ঘটে যাওয়ার পরেও মুখে কুলুপ তাদের।

এদিকে শ্রদ্ধা-রাহুলের প্রেম গুঞ্জনের জেরে ওৎ পেতে থাকেন ছবিশিকারিরাও। তবে তাদের জালে এবার একরকম হাতেনাতেই ধরা পড়লেন শ্রদ্ধা কাপুর!

রোববার সন্ধ্যায় ছবি শিকারিদের হাতে পড়ে শ্রদ্ধার একটি মুহূর্ত। কোনো একটি জায়গা থেকে বের হয়ে গড়িতে উঠছিলেন শ্রদ্ধা। হাতে মুঠোফোন। হাতের চাপে সেটি চালু হতেই দেখা গেল ওয়ালপেপারে কাপল পিক!

ছবিটি দেখে স্পষ্ট, তার সেই চর্চিত প্রেমিক রাহুলের সঙ্গেই ঘনিষ্ঠ অবস্থায় শ্রদ্ধা কাপুর। এমন দৃশ্য ফাঁস হতেই যেন শোরগোল তাদের অনুরাগীদের মনে।

গত বছর থেকেই চিত্রনাট্যকার রাহুলের সঙ্গে শ্রদ্ধার সম্পর্কের গুঞ্জন শুরু হয়। একাধিক পার্টিতেও দেখা মিলেছে তাদের। তবে প্রকাশ্যে নিজেদের সম্পর্কের কথা স্বীকার করেননি কেউই। বলতে গেলে, ডুবে ডুবেই জল খাচ্ছে এ তারকা জুটি! এদিকে ভক্ত অনুরাগীরাও অপেক্ষায় রয়েছেন তাদের প্রেমের ঘোষণার।

সর্বশেষ - অন্যান্য