বৃহস্পতিবার , ১১ জুলাই ২০২৪ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

বাঘার সাংবাদিক আবদুল গফুরের ইন্তেকাল

প্রতিবেদক
editor
জুলাই ১১, ২০২৪ ৯:১৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর বাঘা উপজেলার সিনিয়র সাংবাদিক আবদুল গফুর প্রামাণিক(৭৯) ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। বুধবার (১০ জুলাই) রাত সোয়া ৮টায় উপজেলার আড়ানী রেললাইনের দক্ষিণে জোতরঘু গ্রামে নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়েসহ বহু গুনাগ্রাহী রেখে গেছেন।
তিনি দীর্ঘদিন যাবত হৃদরোগ, উচ্চ রক্তচাপ ও বহুমুত্র রোগে ভুগছিলেন। সাংবাদিকতার পাশাপাশি পেশায় একজন হোমিও চিকিৎসক ছিলেন তিনি।
সাংবাদিক আবদুল গফুর প্রামাণিকের ছেলে মাহমুদ আক্তার বাবু গণমাধ্যমকে জানান, বুধবার (১০ জুলাই) রাত ৮টা ১৫ মিনিটে তার বাবা মারা যান। বৃহস্পতিবার (১১ জুলাই) সকাল ১০টায় আড়ানী কেন্দ্রীয় ঈদগাহে নামাজে জানাজা শেষে তাকে কেন্দ্রীয় গোরস্থানে দাফন করা হয়।
আব্দুল গফুর প্রায় চার দশক ধরে সাংবাদিকতা করে গেছেন। তিনি দৈনিক ভোরের ডাক ও দৈনিক বার্তার বাঘা উপজেলা প্রতিনিধি ছিলেন। এছাড়া আরো একাধিক পত্রিকার উপজেলা প্রতিনিধি ছিলেন তিনি।
আব্দুল গফুর বাঘা প্রেস ক্লাবের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন। তিনি জাতীয় সাংবাদিক সংস্থার বাঘা উপজেলা কমিটির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন।
এদিকে সাংবাদিক আব্দুল গফুরের মৃত্যুতে রাজশাহী মহানগর প্রেসক্লাব ও বাঘা প্রেস ক্লাবের পক্ষ গভীর শোক প্রকাশ করা হয়েছে। পৃথক শোক বার্তায় সাংবাদিক নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

সর্বশেষ - অন্যান্য