বৃহস্পতিবার , ২০ ফেব্রুয়ারি ২০২৫ | ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

প্রেমে পড়লেও প্রাক্তন স্বামীর জন্য বিয়ে করতে চান না শ্রীলেখা

প্রতিবেদক
editor
ফেব্রুয়ারি ২০, ২০২৫ ১:২৫ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : শ্রীলেখা মিত্র মানেই সংবাদের শিরোনাম। তার স্পষ্ট কথা বলার সাহস, সাদাকে সাদা, কালোকে কালো বলতে পারা ভক্তদের মন জয় করেছে বারবার। সম্প্রতি আবারও নিজের ব্যক্তিজীবন নিয়ে খোলামেলা কথা বললেন অভিনেত্রী। যেখানে উঠে এসেছে প্রাক্তন স্বামী, প্রেম-বিয়ে, ইন্ডাস্ট্রিতে কাজ না পাওয়া প্রসঙ্গ।

শ্রীলেখা মিত্র বলেন, ‘কী কারণে তারা কাজ দেন না সেটা তো আমি বলতে পারব না। এই প্রশ্নের উত্তর তারা দিতে পারবেন। সদা সত্য কথা বলিবে, সত্য বই মিথ্যা বলিবে না এটা তো ছোট থেকে শিখে এসেছি। তো এটার বাইরে কী করা যায় আমি জানি না।’

প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের প্রসঙ্গ ওঠায় তিনি বলেন, ‘প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে তো কখনও খারাপভাবে কথা বলিনি। তবে মিষ্টি করে কথা বললে কাজ হতো কি হতো না জানি না সেটা। বুম্বাদার ওই পছন্দের তালিকায় আমি ছিলাম না। সেটুকু আমি জানি। উনি তো আমার সঙ্গে অনেক কাজ করেছেন আমার সঙ্গে আমার ছোটবেলায়।’

এদিন শ্রীলেখা মিত্র জানান তিনি প্রেম করতে চান। তার কথায়, ‘যদি কারও সঙ্গে প্রেম হয় যে তাহলে প্রথম শর্ত হবে কুকুর ভালোবাসতে হবে। আমি তো দেখছি না কেউ প্রেমে টেমে পড়ছে। কোথায় তারা? কুকুর বলতেও আমার কেমন জানি লাগে। ওরা আমার বাচ্চা। নাম ধরে ডাকি।’

তবে প্রেম করতে চাইলেও তিনি বিয়ে করতে চান না। তার এই বিষয়ে মত, ‘প্রেমে পড়তে চাই। প্রেমে পড়ে উঠতে চাই। তবে বিয়ে করতে চাই না। আমার এখনও একটা ইউনিট মনে হয় আমি, আমার প্রাক্তন স্বামী ও মেয়ে। এই ইউনিটটা আমি ভাঙতে চাই না।’প্রসঙ্গত, শ্রীলেখা মিত্রকে শেষবার মায়ানগর ছবিতে দেখা গেছে। তার অভিনীত এই ছবিটি দর্শকদের কাছে তুমুল প্রশংসা পেয়েছে।

সর্বশেষ - অন্যান্য