মঙ্গলবার , ২৮ মে ২০২৪ | ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

কত দাম উঠল দীপিকার মাতৃত্বকালীন সেই পোশাকের?

প্রতিবেদক
editor
মে ২৮, ২০২৪ ৮:৩২ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: সম্প্রতি নিজের ব্র্যান্ডের একটি অনুষ্ঠানে হলুদ রঙের গাউন পরতে দেখা গিয়েছিল বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে। ভোটদানের দিন তার স্ফীতোদর নিয়ে প্রশ্ন তুলেছিলেন নেটিজেনদের একাংশ। আর তার পরেই হলুদ রঙের এই গাউন পরে প্রকাশ্যে আসেন তিনি। সেখানে স্পষ্ট হয় অন্তঃসত্ত্বা দীপিকার স্ফীতোদর। কিন্তু, এখন চর্চায় দীপিকার এই হলুদ গাউন।

দীপিকা নিজেই সেই হলুদ গাউনের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন। সঙ্গে জানান, এই পোশাক তিনি বিক্রি করছেন। তিনি এই পোস্টে লেখেন, “একদম নতুন! কে পোশাকটি পেতে চলেছেন?”
সেই পোস্টেই দীপিকা জানান, এই পোশাক বিক্রি করে যে অর্থ পাওয়া যাবে, তা চলে যাবে এক স্বেচ্ছাসেবী সংস্থার তহবিলে।

দীপিকার পরা পোশাক বিক্রি হতে যে বেশি সময় লাগবে না, তা বলাই বাহুল্য। তাই কয়েক মিনিটের মধ্যেই দীপিকা জানান, পোশাকটি ইতোমধ্যেই বিক্রি হয়ে গেছে। পোশাকশিল্পীদের ডিজাইন করা এই পোশাক বিক্রি হয়েছে ৩২ হাজার রুপিতে। দীপিকার টিম-এর পক্ষ থেকেই সংবাদমাধ্যমকে জানানো হয়, মাত্র ২০ মিনিটের মধ্যে ৩২ হাজার রুপিতে বিক্রি হয়েছে এই পোশাক।

উল্লেখ্য, মুম্বাইয়ে ভোট দিতে যাওয়ার সময় থেকে ট্রোলিংয়ের শিকার হন দীপিকা। নেটাগরিকের একাংশ প্রশ্ন তোলেন, অভিনেত্রীর স্ফীতোদর আসল কি না। কিন্তু বরাবরের মতো সৌজন্যের সঙ্গে তাদের জবাব দেন অভিনেত্রী। হলুদ গাউনে স্পষ্ট স্ফীতোদর দেখে চুপ হয়ে যান সেই নেটাগরিকেরা। দীপিকার স্বামী তথা অভিনেতা রণবীর সিংও স্ত্রীর প্রশংসা করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন।

সর্বশেষ - অন্যান্য