শনিবার , ১৫ ফেব্রুয়ারি ২০২৫ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন কেন, প্রশ্ন রিজভীর

প্রতিবেদক
editor
ফেব্রুয়ারি ১৫, ২০২৫ ১২:৫৬ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন কেন? -এমন প্রশ্ন রেখে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, স্থানীয় সরকার নির্বাচনই আগে হবে। এ ধরনের সিদ্ধান্ত-নির্দেশনা নাকি চলে এসেছে। এটা যারাই বলছে বা যাকে দিয়ে বলাচ্ছে, এতে মধ্যপন্থি রাজনীতি বিপদে পড়তে যাচ্ছে কিনা, এমন একটা শঙ্কা টের পাচ্ছি।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে শবে বরাত উপলক্ষ্যে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। রুহুল কবির রিজভী বলেন, কে ক্ষমতায় আসবে, এটা নির্ধারণ করবে জনগণ। জনগণের সেই ক্ষমতা ফিরিয়ে দেওয়ার জন্যই গত ১৭ বছর আন্দোলন–সংগ্রাম হয়েছে। জনগণের কাছে সেই ক্ষমতা ফিরিয়ে দেওয়ার দায়িত্ব অন্তর্বর্তী সরকারের। সুতরাং স্থানীয় নির্বাচন আগে নাকি সংসদ নির্বাচন আগে, এই কথাগুলো আসছে কেন?

একটি রাজনৈতিক দল নির্বাচন নিয়ে বিতর্ক করছে উল্লেখ করে তিনি বলেন, তারা বলছে— স্থানীয় নির্বাচন আগে হতে হবে, তার পরে সংসদ নির্বাচন হবে। রাজনৈতিক শক্তিকে খাটো করলে চরমপন্থার উত্থান হতে পারে এমন শঙ্কা প্রকাশ করে বিএনপির এ নেতা বলেন, চরমপন্থা শুধু বাম দিক দিয়ে আসে না, ডান দিক দিয়েও আসে। এটা মাথায় রাখতে হবে।

রাজনীতিবিদদের বিশ্বাস না করা অর্থাৎ বিরাজনীতিকরণ। এই বিরাজনীতিকরণ করতে করতে গণতন্ত্রের আজ ভঙ্গুর অবস্থা। এটার মধ্য দিয়েই ফ্যাসিবাদের উত্থান হয়েছে।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

নজরুল স্মরণে রাবি শব্দকলার আয়োজনে আলোচনা ও কবিতা পাঠ

যেভাবে সেমিফাইনালে উঠতে পারে পাকিস্তান

মালয়েশিয়ায় ২১৪ বাংলাদেশি গ্রেফতার

আমি অভিনয় থেকে অবসর নিতে প্রস্তুত : রাশমিকা

ঈদযাত্রা নিরাপদ করতে নৌপথে নাশকতা রোধে কাজ করছে পুলিশ : কুসুম দেওয়ান

অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টাকে পূর্ণ সমর্থন করে জাতিসংঘ: গুতেরেস

ঈদগাহ মাঠের কমিটি নিয়ে দ্বন্দ্ব রাজশাহীতে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ: কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ, আহত ১০

জাইমা রহমানকে প্রশংসায় ভাসালেন দুই অভিনেত্রী

শুভশ্রীকে পাশে নিয়ে রুক্মিণীর নামে পূজা দিলেন দেব!

স্থায়ী ক্যাম্পাসের দাবিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীৗদের গোলচত্বর অবরোধ