সোমবার , ১০ ফেব্রুয়ারি ২০২৫ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক

প্রতিবেদক
editor
ফেব্রুয়ারি ১০, ২০২৫ ১:৪৮ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বৈঠকে বসছেন বিএনপির শীর্ষ নেতারা। বৈঠকে বিএনপির পক্ষে কারা উপস্থিত থাকবেন সে বিষয়ে এখনও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। বিএনপি সূত্রে জানা গেছে, চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিএনপির উদ্বেগের বিষয়টি প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে তুলে ধরা হবে।

একইসঙ্গে অন্তর্বর্তী সরকারকে বিএনপির সহযোগিতা অব্যাহত রাখার বার্তাও দেওয়া হতে পারে। এর আগে গত শুক্রবার দলের স্থায়ী কমিটির বৈঠক থেকে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করার বিষয়ে সিদ্ধান্ত হয়। এরপরই বিএনপির পক্ষ থেকে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের সময় চাওয়া হয়।

এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান গত রোববার সিইসির সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের বলেন, ভোটের সময় নিয়ে নির্বাচন কমিশনকে (ইসি) কোনো প্রস্তাব দেওয়া হয়নি। তবে সোমবার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক আছে। সেখানে ভোটের সময়সীমা নিয়ে কথা বলা হবে। তিনি আরও বলেন, বৈঠকে জাতীয় নির্বাচনের রোডম্যাপ তুলে ধরা হবে কারণ জাতীয় নির্বাচনের বিষয়টি ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

নির্বাচিত হলে জাতিকে বিভক্ত হতে দেবো না : শফিকুর রহমান

দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

আবরার ফাহাদ হত্যা মামলা : হাইকোর্টের রায় কাল

বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি : পায়েল

সিলেট থেকে চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেস ট্রেনে তরুণী ধর্ষণ, গ্রেপ্তার ৩

‘সচেতন নাগরিক হিসেবে ভোট দিয়েছি’

আরইউজের দ্বি-বার্ষিক নির্বাচনে আব্দুল আউয়াল সভাপতি ও ডালিম সম্পাদক নির্বাচিত

“আত্মনিয়ন্ত্রণ চর্চায় আত্মশুদ্ধির প্রারম্ভিকতা ও প্রজন্মের নগদ প্রাপ্তিতে রমজানের ভূমিকা” শীর্ষক সেমিনার

টাইমস হায়ার এডুকেশন ইমপ্যাক্ট র‍্যাঙ্কিংয়ে যৌথভাবে চতুর্থ রাজশাহী বিশ্ববিদ্যালয়

আজ থেকে আমরা নতুন বাংলাদেশ সৃষ্টির সুযোগ পেলাম : প্রধান উপদেষ্টা