সোমবার , ১০ ফেব্রুয়ারি ২০২৫ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

ভালোবাসা দিবসের পরিকল্পনা জানালেন কুসুম শিকদার

প্রতিবেদক
editor
ফেব্রুয়ারি ১০, ২০২৫ ১:২৭ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : আসছে ভালোবাসা দিবস, আর তা ঘিরে নানা কাজে ব্যস্ততা বাড়ে শোবিজ অঙ্গনে। দর্শকদের উপহার দিতে তারকা-অভিনয়শিল্পীরা লেগে পড়েন নতুন সব রোম্যান্টিক নাটক-শর্টফিল্মের কাজে। এর বাইরে দিনটি উদযাপনে ব্যক্তিগতভাবেও নানা পরিকল্পনা হাতে রাখেন তারা।

তবে তারকারা সিঙ্গেল হোক বা মিঙ্গেল, ভালোবাসা দিবসে তারকাদের ব্যস্ততা থাকবেই! সঙ্গে দর্শকদেরও আগ্রহ থাকে এটি জানতে, কাজের বাইরে ভালোবাসা দিবসে তারকাদের ব্যস্ততা ঠিক কী নিয়ে?

সম্প্রতি ভালোবাসা দিবসের পরিকল্পনা নিয়ে কথা বলতে দেখা গেল অভিনেত্রী কুসুম শিকদারকে। সিনেমার প্রযোজনায় মন দিয়েছিলেন কুসুম শিকদার। অভিনয়ও করছেন। সম্প্রতি তার প্রযোজিত ও অভিনীত নতুন ছবি শরতের জবা মুক্তি পেয়েছে। এখন কাজ শেষে মুক্ত সময় কাটাচ্ছেন নায়িকা। তাই তো প্রশ্নের মুখে পড়লেন, এবারের ভালোবাসা দিবসের পরিকল্পনা কী কুসুম শিকদারের!

সামাজিক মাধ্যমে ভাইরাল একটি ভিডিওতে দেখা যায়, কোনো একটি ইভেন্টে উপস্থিত ছিলেন কুসুম শিকদার। পরনে বিভিন্ন কাজ করা একটি লাল কামিজ। নজরকাড়া সেই পোশাকের সঙ্গে তার রূপও ফুটে উঠেছে ব্যাপক; সঙ্গে খুব খোশমেজাজেই কথা বলছেন তিনি।

এ সময় কুসুম শিকদার বলেন, ‘১৪ ফেব্রুয়ারি নিয়ে এখনও কোনো প্ল্যান নেই, সত্যি। এখনও অনেক দেরি আছে।’ প্রেমের জন্য ডেট করতে যান কি না, এমন প্রশ্নের জবাবে মজার ছলেই অভিনেত্রী বলেন, ‘হ্যাঁ যাই। দেশে, দেশের বাহিরে সব জায়গায়ই যাই।’

প্রেম-বিয়ে সামনে এনে আলোচনায় আসতে চান না কুসুম। বরাবরের মতো বিষয়টি এড়িয়ে গেলেন অভিনেত্রী। এরপরও প্রেম নিয়ে বলেন, ‘শিল্পীদের মনে প্রেম থাকতেই হয়। প্রেম না থাকলে ক্রিয়েটিভিটি আসে না সত্যি।’

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

গাজায় ইসরায়েলের হামলায় নিহত আরও অর্ধশতাধিক ফিলিস্তিনি

দ্রুত সংস্কার ও নির্বাচনের সংকল্প ড. ইউনূসের

দেরিতে ঘুমালে কী হয়?

রাজশাহী বিভাগীয় ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন করলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা

বিশ্বায়নের যুগে নিজেদের দরজা বন্ধ করে রাখতে পারি না : প্রধানমন্ত্রী

গাজা দখলের পরিকল্পনা আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি: আরব লীগ

দীর্ঘ প্রতীক্ষার অবসান, নিবন্ধন পেল জাতীয়তাবাদী বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন

শেখ হাসিনাকে নিয়ে মন্তব্য, তোপের মুখে নুসরাত ফারিয়া

চার সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগের আলোচনা থেকে ওয়াক আউট বিএনপির

রাজধানীর পয়েন্টে পয়েন্টে অবরোধ অটোরিকশাচালকদের, যান চলাচল বন্ধ