সোমবার , ২৭ মে ২০২৪ | ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

পবায় চেয়ারম্যান প্রার্থীর আপত্তিকর ছবি ভাইরাল

প্রতিবেদক
editor
মে ২৭, ২০২৪ ১:৪৮ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহীর পবা উপজেলা যুবলীগের সভাপতি এমদাদুল হকের আপত্তিকর একটি ছবি ছড়িয়ে পড়েছে। এমদাদুল আসন্ন পবা উপজেলা পরিষদ নির্বাচনে ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী। রোববার (২৬ মে) বিকেল থেকে অশ্লীল ছবিটি ফেসবুকে ছড়িয়ে পড়ে। এ ব্যাপারে চেয়ারম্যান প্রার্থী এমদাদুল হক বলেন, ‘ছবিটা এডিট করেছে। আমি থানায় অভিযোগ দিয়েছি, ব্যবস্থা নিচ্ছি। রিটার্নিং কর্মকর্তার কাছেও অভিযোগ দিচ্ছি। দামকুড়া থেকে আমার নির্বাচনী প্রতিদ্বন্দ্বী ডাবলুর লোকজন এটা শুরু করেছে। আর বড়গাছিতে আনারস মার্কার এক কর্মী এগুলো ছড়াচ্ছে।

তবে প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থী ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক ফারুক হোসেন ডাবলু বলেন, ‘আমি রাজনীতি করি দীর্ঘ পথ পরিক্রমায়। ওর (এমদাদুল) কি ছবি ভাইরাল হয়েছে আমি জানিও না। আকাম-কুকামের কী আছে সেটাও জানি না। এই প্রথম আপনার (প্রতিবেদক) মুখে শুনলাম উনার ছবি ভাইরাল হয়েছে। আমি এগুলোকে ঘৃণা করি। কারো চরিত্র হনন করে রাজনীতি অতীতেও করিনি, বর্তমানেও করি না, ভবিষ্যতেও করবো না। আপনারা তদন্ত করে দেখেন কারা এর সঙ্গে জড়িত, আর কে এই কাজটা করেছে।

আমার রাজনৈতিক পথচলায় আমি কারো বিরুদ্ধে মিথ্যাচার করিনি, কারো বিরুদ্ধে কুৎসা রটাই না, কারো বিপক্ষে ঈর্ষান্বিত হয়ে কথাও বলি না।’ জানতে চাইলে পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন বলেন, মৌখিকভাবে বিষয়টি আমাকে জানিয়েছেন, তবে অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ - অন্যান্য